News Flash

Image

গোলকগঞ্জে মাছের চারাপোনাবাহী পিকআপ ভ্যান থেকে উদ্ধার ১০টি চোরাই গরু

ধুবড়ি (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : গরু পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে চোরাকারবারিরা। এবার মাছের চারাপোনা বোঝাই একটি বলেরো পিকআপ ভ্যানে করে গরু পাচার করতে গিয়ে বিষয়টি ধরা পড়েছে।

আজ বুধবার ভোরে ধুবড়ি জেলার অন্তর্গত গোলোকগঞ্জের ১৭ নম্বর জাতীয় সড়কে চিলারায় সেতুর ওপর মাছের চারাপোনা বোঝাই একটি পিকআপ ভ্যানের চাকা পাংকচার হয়ে গেলে গাড়িটি দাঁড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকজন নাগরিক প্রাতঃভ্রমণে বেরিয়ে দণ্ডায়মান ডব্লিউবি ৭১ এ ৭৮৯৬ নম্বরের বলেরো পিকআপ ভ্যান দেখে সন্দেহ হয়। গাড়ির কাছে গিয়ে উঁকি মেরে ভিতরে কয়েকটি গরু দেখেন। এদিকে চাকা পাংকচার হওয়ার পর গাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে চালক।

প্রাতঃভ্রমণকারীরা ঘটনার খবর দেন গোলকগঞ্জ থানায়। খবর পেয়ে থানা থেকে পুলিশের দল আসে। তাঁরা দেখেন, গাড়িতে একটি কাঠের ফ্লোর তৈরি করে উপরে মাছের চারাপোনা এবং নীচে কয়েকটি গরু। লোক-লশকর লাগিয়ে বলেরো পিকআপ ভ্যান থেকে পুলিশ উদ্ধার করে ১০টি চোরাই গরু।

গাড়ির ডালা খোলার সঙ্গে সঙ্গে রাস্তার ওপর ছডিয়ে পড়ে চারাপোনা। উপস্থিত মানুষ ওই সব মাছের চারাপোনা সংগ্রহ করতে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top