News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে : মল্লিকার্জুন খাড়গে
Image

দেশের উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স) : দেশের উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে একথা বলেন।

তিনি সাংসদদের উদ্দেশে জানান, দেশের উন্নয়নের জন্য আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দূরে গিয়ে কাজ করা জরুরি। তবেই দেশের উন্নয়ন সম্ভব। খাড়গে আরও বলেন, এই সেন্ট্রাল হল অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে। এই স্থান গণপরিষদের সব সভার সঙ্গে সঙ্গে পন্ডিত নেহরুর ভাষণও দেখেছে। এই সেন্ট্রাল হল ভারতের সংসদের সমৃদ্ধ ঐতিহ্যের সাক্ষ্য বহন করে আসছে। ১৯৪৬ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত এই হলটিতে গণপরিষদের বৈঠক বসেছিল। খাড়গে জানান, আজকে এই উপলক্ষ্যে তিনি বিনীতভাবে ডঃ রাজেন্দ্র প্রসাদ, পন্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং বিআর আম্বেদকরের অবদানকে স্মরণ করছেন এবং তাদের অভিবাদন জানাচ্ছেন।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে নতুন ভবনে সংসদের কার্যক্রম শুরু হবে। এই উপলক্ষ্যে সেন্ট্রাল হলে জড়ো হন ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যরা। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদদের সামনে মঙ্গলবার তাদের মতামত তুলে ধরবেন।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top