News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুন্দর ভবিষ্যতের জন্য যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : প্রধানমন্ত্রী মোদী
Image

সুন্দর ভবিষ্যতের জন্য যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): সুন্দর ভবিষ্যতের জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা শুধুমাত্র রাজনৈতিক সুবিধার কথা চিন্তা করে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে পারি না, জ্ঞান এবং উদ্ভাবনই চাহিদা এবং আমাদের সেদিকে মনোনিবেশ করা উচিত। চন্দ্রযান-৩-এর সাফল্যের পর, আমাদের তরুণ প্রজন্ম বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি অনুপ্রাণিত হয়েছে। আমাদের এই সুযোগ হাতছাড়া করলে চলবে না।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ নতুন সংসদ ভবনে আমাদের নতুন ভবিষ্যতের সূচনা হতে চলেছে। আজ, আমরা উন্নত ভারতের সংকল্প পূরণের দৃঢ়সংকল্প নিয়ে নতুন ভবনে যাচ্ছি।” সংসদের পুরনো ভবনের স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেছেন, “এই সংসদের জন্য মুসলিম মা-বোনেরা ন্যায়বিচার পেয়েছেন, এখান থেকেই ঐক্যবদ্ধভাবে ‘তিন তালাকের’ বিরোধিতাকারী আইন পাশ হয়েছে। এই সংসদ বৃহন্নলাদের ন্যায়বিচারের আইন পাশ করেছে। এটা আমাদের সৌভাগ্য যে আমরা সংসদ থেকে ৩৭০ ধারা বাতিল করার সুযোগ পেয়েছি।”

প্রধানমন্ত্রীর কথায়, “আমি লাল কেল্লা থেকে বলেছিলাম- এখনই সময় এবং সঠিক সময়। আমরা যদি একের পর এক ঘটনা দেখি, প্রত্যেকটিই প্রমাণ করে যে, ভারত এখন নতুন চেতনায় জেগে উঠেছে। ভারত এক নতুন শক্তিতে ভরপুর। এই চেতনা ও শক্তি কোটি কোটি মানুষের স্বপ্নকে সংকল্পে পরিণত করতে পারে এবং সেই সংকল্পকে বাস্তবে পরিণত করতে পারে।” মোদী বলেছেন, “সংসদে প্রণীত প্রতিটি আইন, সংসদে অনুষ্ঠিত প্রতিটি আলোচনা এবং সংসদের দেওয়া প্রতিটি সংকেত ভারতীয় আকাঙ্ক্ষাকে উৎসাহিত করবে। এটা আমাদের দায়িত্ব এবং প্রত্যেক ভারতীয়ের প্রত্যাশা। এখানে যত সংস্কারই করা হোক না কেন, ভারতীয় আকাঙ্খাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।”

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top