News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে
Image

সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ পাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীকে জনকল্যাণ এবং উন্নয়নে নিবেদিত নেতৃত্বের জন্য লি কুয়ান ইউ ফেলো হিসেবে সিঙ্গাপুরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, মর্যাদাপূর্ণ ফেলো নির্দিষ্ট ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট জাতির উন্নয়ন এবং সিঙ্গাপুরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউকে দেশের জন্য তাঁর অবদানের জন্য শ্রদ্ধা জানাতে এই ফেলোশিপ চালু করা হয়েছিল। লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপের পৃষ্ঠপোষক সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।

অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্প্রীতির ক্ষেত্রে তাঁর অপরিসীম ভূমিকার স্বীকৃতিস্বরূপ। ড. শর্মা অসমের প্রথম মুখ্যমন্ত্রী, যাঁকে এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ দেওয়া হচ্ছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top