News Flash

  • Home
  • দেশ
  • রেল, সড়ক, বিমান ও নৌ পরিবহনকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে মোকাবেলা করতে হবে : রাষ্ট্রপতি মুর্মু
Image

রেল, সড়ক, বিমান ও নৌ পরিবহনকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে মোকাবেলা করতে হবে : রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার বলেন, দেশে দক্ষ মাল্টি-মডেল পরিবহন ব্যবস্থার প্রয়োজন। এরজন্য রেল, সড়ক, বিমান ও নৌ পরিবহনকে সামগ্রিক দৃষ্টিকোণ দিয়ে বিষয়টি দেখতে হবে।

ভারতীয় রেলওয়ের ২১৩ পরীক্ষার্থীর একটি দল (২০১৯, ২০২০ এবং ২০২১ ব্যাচ) শুক্রবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছে। পরীক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, যেকোনও বাণিজ্যিক সংস্থার বিপরীতে, ভারতীয় রেলওয়ে দেশের সামাজিক লাইফলাইন। এটি সাধারণ মানুষের স্বপ্নপূরণ করে। দেশব্যাপী রেলওয়ে সংযোগ দেশের বৈচিত্র্যকে প্রতিফলিত করে।

রাষ্ট্রপতি এটা জেনে খুশি হয়েছেন যে, ভারতীয় রেলওয়ে তার পরিষেবাগুলিকে আপগ্রেড করছে। রাষ্ট্রপতি আরও বলেন, রেলওয়ের উন্নয়ন দেশের আর্থ-সামাজিক প্রবৃদ্ধিতে বড় ধরনের সহায়তা প্রদান করেছে। রাষ্ট্রপতি সামগ্রিকভাবে পরিবহন বাস্তুতন্ত্রে প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞানার্জনের জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন।
রাষ্ট্রপতি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তাঁদের দেশের মধ্যেকার এবং অন্যান্য দেশের সেরা অনুশীলনগুলি অধ্যয়ন করে তা গ্রহণ করা উচিত। দেশে দক্ষ মাল্টি-মডেল পরিবহন ব্যবস্থার প্রয়োজন, যারজন্য রেল, সড়ক, বিমান এবং নৌ পরিবহনকে বিচ্ছিন্নভাবে নয় বরং সামগ্রিক পদ্ধতির সাহায্যে মোকাবিলা করা উচিত।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top