News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৬ ও ১৭ সেপ্টেম্বর বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, ১৮-র পর ফের বদলাবে আবহাওয়া
Image

১৬ ও ১৭ সেপ্টেম্বর বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, ১৮-র পর ফের বদলাবে আবহাওয়া

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): একটানা না হলেও, আপাতত ক্ষেপে ক্ষেপে বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আগামী ২৪ ঘন্টা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে। নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়েনি বঙ্গে, তবে জলীয়বাষ্পপূর্ণ বাতাসের প্রভাবেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ১৬ সেপ্টেম্বর থেকে কমবে বৃষ্টি। ফের ১৮ থেকে ২০ সেপ্টেম্বর আবার বৃষ্টি বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কোথাও একটানা বৃষ্টি হবে না। ১৬ ও ১৭ সেপ্টেম্বর বৃষ্টি একটু কমবে। ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর বৃষ্টি ফের বাড়বে, একটু বেশি বৃষ্টি হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে, ১৮ সেপ্টেম্বর থেকে একটু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১৭ সেপ্টেম্বর অবধি তাপমাত্রা বাড়বে, ১৮ তারিখের পর তাপমাত্রা আবারও কমবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

Releated Posts

‘কিছুই হবে না’, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয়…

ByByNews Desk Sep 30, 2026

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top