News Flash

  • Home
  • দেশ
  • মেরি মাটি মেরা দেশ” অভিযানের প্রথম পর্বে ২.৩৩ লক্ষেরও বেশি পাথরের ফলক মুক্তিযোদ্ধাদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে
Image

মেরি মাটি মেরা দেশ” অভিযানের প্রথম পর্বে ২.৩৩ লক্ষেরও বেশি পাথরের ফলক মুক্তিযোদ্ধাদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স) : “মেরি মাটি মেরা দেশ” অভিযানের প্রথম পর্বে ২.৩৩ লক্ষেরও বেশি পাথরের ফলক মুক্তিযোদ্ধাদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে স্বাধীনতা সংগ্রামী এবং নিরাপত্তা বাহিনীকে উৎসর্গ করা ২.৩৩ লক্ষেরও বেশি পাথরের ফলক স্থাপন করা হয়েছে। শুক্রবার, সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৪ কোটি পঞ্চ প্রণ প্রতিজ্ঞা সেলফি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সারাদেশে ২ লক্ষেরও বেশি সাহসী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বসুধা বন্দন থিমের অধীনে, ২.৩৬ কোটিরও বেশি দেশীয় চারা রোপণ করা হয়েছে। ২.৬৩ লক্ষ অমৃত বাটিকা তৈরি করা হয়েছে।

মন্ত্রক আরও জানিয়েছে, “মেরি মাটি মেরা দেশ” প্রচারাভিযানটি দেশজুড়ে পরিকল্পিত অমৃত কলশ যাত্রার সঙ্গে তার দ্বিতীয় পর্বে প্রবেশ করতে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এই প্রচারাভিযানের লক্ষ্য হল, দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া। সারা ভারতে গ্রামীণ এলাকায় ৬ লক্ষেরও বেশি গ্রাম এবং শহরাঞ্চলের ওয়ার্ড থেকে মাটি ও ধানের শস্য সংগ্রহ করা হচ্ছে। গ্রামীণ এলাকায় ব্লক স্তরকে একত্রিত করে ব্লক স্তরের কলশী তৈরি করা হবে। রাজ্যের রাজধানী থেকে আনুষ্ঠানিক বিদায়ের পর এই কলশীগুলি জাতীয় কর্মসূচিতে আসবে দিল্লিতে। শেষ অনুষ্ঠানের জন্য অক্টোবরের শেষ নাগাদ ৮ হাজার ৫০০ টিরও বেশি কলশী দিল্লি পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। ভারতের সমস্ত কোণ থেকে সংগৃহীত মাটি বাটিকা এবং অমৃত স্মারককে রাখা হবে। সেটি স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনের একটি ঐতিহ্য তৈরি করবে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top