News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আরক্ষা প্রশাসনের বৈঠক ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মনগরে
Image

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আরক্ষা প্রশাসনের বৈঠক ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মনগরে

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : উত্তর ত্রিপুরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আরক্ষা প্রশাসনের আধিকারিকদের নিয়ে ধর্মনগরে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। নেশা সামগ্রীর বিরুদ্ধে অভিযান আরো কঠোর করার উপর এদিন বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এদিন উত্তর জেলা সদর ধর্মনগরের জেলা পুলিশ সুপারের অফিসে রাজ্য পুলিশের আইজি সৌমিত্র ধরের উপস্থিতিতে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে নিয়ে পুলিশ প্রশাসনিক কর্তাদের স্তরে স্তরে বৈঠক সম্পন্ন হয়েছে। উত্তর জেলা পুলিশের বর্তমান কাজের খতিয়ান এবং ভবিষ্যৎ কাজের রূপরেখা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। এর পাশাপাশি বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রিয়া নাথকে এদিন সংবর্ধিত করা হয়েছে। সে ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে তৃতীয় স্থান অধিকার করে রাজ্য তথা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে। আগস্ট মাসে নেশা বিরোধী অভিযানে যেসব পুলিশ কর্মী এবং স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা দেখিয়ে পারদর্শিতা অর্জন করেছে তাদেরকেও এদিন সংবর্ধিত করা হয়েছে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top