News Flash

  • Home
  • প্রধান খবর
  • অন্ধ্রপ্রদেশে জিপ ও লরির সংঘর্ষে মৃত ৫, আহত কমপক্ষে ১১ জন
Image

অন্ধ্রপ্রদেশে জিপ ও লরির সংঘর্ষে মৃত ৫, আহত কমপক্ষে ১১ জন

আন্নামায়া, ১৫ সেপ্টেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায় জিপ ও লরির ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত ১১ জনের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, মৃত ৫ জনের মধ্যে ৩ জন মহিলা ও দু”জন পুরুষ।

মেথামপল্লীর সার্কেল ইন্সপেক্টর নাগা বাবু বলেছেন, শুক্রবার সকালে জিপ ও লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের ও ১১ জন আহত হয়েছেন। আহতদের তিরুপতি রুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাডাপা থেকে চিত্তরের দিকে যাচ্ছিল লরিটি, জিপটিতে কমপক্ষে ১৫ জন পুণ্যার্থী ছিলেন। তিরুমালা থেকে কর্ণাটকের বেলাগাভী ফিরছিলেন তারা। সংঘর্ষের অভিঘাতে জিপটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top