News Flash

  • Home
  • খেলা
  • মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুদের বিশেষ প্রশিক্ষণ
Image

মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুদের বিশেষ প্রশিক্ষণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। জাতীয় দাবায় ভালো খেলতে হলে কী কী করা দরকার তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিলেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। ২১ সেপ্টেম্বর থেকে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে জাতীয় অনূর্ধ্ব-‌৭ দাবা প্রতিযোগিতা। তাতে রাজ্যের বেশ কয়েকজন খুদে দাবাড়ু এবারই প্রথম অংশ নেবে। খুদে দাবাড়ুদের কথা মাথায় রেখেই মেট্রিক্স চেস আকাদেমির উদ্যোগে বুধবার ওই বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছিলো। কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমির অফিসবাড়িতেই হয় ওই শিবির। তাতে জাতীয় আসরে দাবাড়ুদের কীভাবে লিখে খেলতে হবে, কী কী নিয়ম মেনে চলতে হবে তা নিয়ে প্রশিক্ষণ দেন অনুপম। ত্রিপুরার ওই আন্তর্জাতিক আরবিটরের প্রশিক্ষণ পেয়ে খুশি খুদে দাবাড়ুরা। যা জাতীয় আসরে ভালো খেলতে সাহায্য করবে বলে মনে করছে কানিষ্ক চৌধুরি, আবন্তিকা চক্রবর্তী , দীবাঙ্গি শীল , অয়নজিৎ নাগ-‌রা। দাবাড়ুদের পাশাপাশি অভিভাবকরাও শিবিরে অংশ নেন যা ছিলো লক্ষ্যনীয়। ‌শিবিরের শেষে সংবর্ধনা জানানো হয় সদ্য রাজ্য অনূর্ধ্ব-‌৯ দাবায় চ্যাম্পিয়ন মেট্রিক্স চেস আকাদেমির অন্তরীপ আচারিয়াকে। নিজ সেন্টারে সংবর্ধিত হয়ে আপ্লুত অন্তরীপ। প্রতিশ্রুতি দেয় জাতীয় আসরেও ভালো ফলাফল করা নিয়ে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top