News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদীর পাড় ভেঙে চরম সংকটের মুখে ধর্মনগরবাসী
Image

নদীর পাড় ভেঙে চরম সংকটের মুখে ধর্মনগরবাসী

উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে কাকরি নদীর পাড়ের বেশ কিছু পরিবার জীবন জীবিকা নিয়ে চরম সংকটের মুখোমুখি হয়েছে। নদীর ভাঙ্গনে তাদের জীবনযাত্রা রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ার উপক্রম। এ বিষয়ে অসহায় পরিবারগুলো রাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছে।
ইন্ডিয়ান ওয়েলের সীমানার ওয়াল ভেঙ্গে কাকরি নদী দখল করে নেওয়ায়  অপর দিকে নদীর ভাঙ্গনে বিপর্যস্ত মানুষের বাড়িঘর।ধর্মনগর পুর পরিষদের একেবারে শেষ সীমানায় কাকড়ি নদী চলে গেছে। এই নদীর একদিকে পুর পরিষদ এলাকা অপরদিকে কামেশ্বর গ্রাম পঞ্চায়েত। ধর্মনগরের ভৌগোলিক সীমানা বিশ্লেষণ করলে বিশেষ নদী জুরির থেকে কাকরির ধ্বংসাত্মক রুপ অনেক বেশি। রেল স্টেশনের দিক দিয়ে গেলে রেলগেটের ঠিক পরে রয়েছে ইন্ডিয়ান অয়েল ডিপু। এই ইন্ডিয়ান ওয়েলের সুদৃঢ সীমানার ওয়াল ইন্ডিয়ান ওয়েলকে কাকড়ি নদী থেকে আলাদা করে রেখেছে। বর্তমানে যে সীমানার ওয়াল আলাদা করেছে তা ভেঙ্গে নদীর অর্ধেক অংশ দখল করে নিয়েছে। স্বাভাবিকভাবে নদীর জল এদিকে বাধাপ্রাপ্ত হয়ে অন্যদিকে অর্থাৎ কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ভেঙ্গে দিচ্ছে। সামান্য বৃষ্টিতেই নদীর ডান দিক অর্থাৎ কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ড প্লাবিত হচ্ছে এবং নদীর জলের আশেপাশে মানুষের বাড়িঘরের অবস্থা ও বেহাল রূপ নিয়েছে। ভবিষ্যতের ধ্বংসাত্মক কথা চিন্তা করে গ্রামবাসীরা তাদের প্রধানকে এই ঘটনা জানায় এবং প্রধান সহ একত্রিত হয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে দেখা করে তাদের অসুবিধার কথা জানায়। কিন্তু ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের কর্মকর্তারা তাদের মৌখিক কথার কোন পাত্তা না দিলে তারা সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উদ্ধতন কর্মকর্তাদের সাথে অবশ্যমভাবি বিপদ থেকে রক্ষা পেতে কাগজপত্রের সাহায্যে অভিযোগ জানিয়ে যোগাযোগ করবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী গ্রামবাসীরা তাদের প্রধানকে সঙ্গে নিয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর উদ্ধতন কর্মকর্তা, উত্তর জেলা শাসক ,ধর্মনগর মহকুমা শাসক, ডিডব্লিউএস এবং ধর্মনগর পুর পরিষদে এলাকাবাসীর অসুবিধার কথা জানিয়ে চিঠি দেয়। কিন্তু দুই মাসের উপর অতিক্রান্ত হয়ে গেলেও কেউই তাদের এই অভিযোগ জানিয়ে চিঠির কোন সদুত্তর পাইনি। তাই নিজেদের অস্তিত্ব রক্ষার্থে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ঘনীভূত হয়েছে। নিরুপায় গ্রামবাসীরা বর্তমানে এই অসুবিধা থেকে মুক্তি পেতে এবং নিজেদের অস্তিত্ব বজায় রাখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top