News Flash

  • Home
  • প্রধান খবর
  • আধিকারিকদের বৃষ্টি-বিধ্বস্ত জেলাগুলিতে ত্রাণ পাঠানোর নির্দেশ যোগীর
Image

আধিকারিকদের বৃষ্টি-বিধ্বস্ত জেলাগুলিতে ত্রাণ পাঠানোর নির্দেশ যোগীর

লখনউ, ১২ সেপ্টেম্বর (হি.স) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর আধিকারিকদের বৃষ্টি-বিধ্বস্ত জেলাগুলিতে ত্রাণকার্য পাঠানোর নির্দেশ দেন।

উত্তরপ্রদেশ সরকার ১২ সেপ্টেম্বর বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী, আধিকারিকদের প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য ত্রাণ সরবরাহ করার নির্দেশ দেন। যোগী সরকার সরকারী বিবৃতি দিয়ে নির্দেশ দিয়েছেন যে যেসব জায়গায় বৃষ্টির ফলে জল জমে রয়েছে সেখানে জল নিষ্কাষণের ব্যবস্থা দ্রুত গতিতে করতে হবে। এছাড়াও নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে যাচ্ছে কিনা সেগুলিকে সবসময় নজরে রাখারও নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ভারী বৃষ্টির ফলে ফসলের যে ক্ষতি হয়েছে, তারজন্য কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী। উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলা পরিদর্শন করেন জেলা ম্যাজিস্ট্রেট। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সমীক্ষা করার নির্দেশ দেন। লখনউতে সোমবার সকালে অবিরাম বৃষ্টির ফলে বেশ কয়েকটি এলাকায় জল জমে যায়। তারফলে সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

Releated Posts

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top