News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সমালোচনায় শুভেন্দু
Image

মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সমালোচনায় শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দুবাবু ‘এক্স’-এ লিখেছেন, “ভাইপো ও দুবাই যায়, পিসিমণি ও দুবাই যান! কে জানে! কি মধু রয়েছে দুবাইয়ে?

যাই হোক ১১ দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন। খুব ভালো কথা, আগামী ১১ দিন পশ্চিমবঙ্গের মানুষ আপনার আবোল তাবোল কথা বার্তা থেকে একটু বিশ্রাম পাবে।তবে করদাতাদের টাকায় ১১ দিন দুবাই-মাদ্রিদ ইত্যাদি শুধু বেড়িয়ে আসলে চলবে না। আপনার ভ্রমণ বিলাস থেকে যদি পশ্চিমবঙ্গের জন্য গঠনমূলক কিছু উৎপন্ন না হয়, তবে বিধানসভায় কড়ায়-গন্ডায় বুঝে নেবো, ঠিক যেমন ‘পশ্চিমবঙ্গ দিবস’ আলোচনার দিন বুঝে নিয়েছিলাম।”

প্রসঙ্গত, এদিন সকালে একদল পারিষদকে নিয়ে দুবাই ও মাদ্রিদ সফরে যান মুখ্যমন্ত্রী। বিদেশযাত্রায় তিনঘণ্টা দেরি হয়ে যায় ৷ মঙ্গলবার সকালে কলকাতা থেকে দুবাই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ কিন্তু সরকারি তরফে জানা যায় যে বিমানে নির্ধারিত সময় যাত্রা শুরু হয়নি ৷ দেরি হয়ে যায় প্রায় তিনঘণ্টা।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top