ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। চ্যাম্পিয়ন হলো রাহুল রায় এবং কানিষ্ক চৌধুরি। আন্ত: মেট্রিক্স দাবা প্রতিযোগিতায়। মঙ্গলবার কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমিতে হয় আসর। তাতে অংশ নিয়েছিলো ২৫ জন দাবাড়ু। সিনিয়র বিভাগে ৪ রাউন্ডে পুরো ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাহুল রায়। ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে তমজিৎ সাহা এবং অংশুমান দেবনাথ। আড়াই পয়েন্ট পেয়ে ভোকলসে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করে আরমান ব্যানার্জি এবং শিবম প্রতাপ পাল। জুনিয়র বিভাগে ৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় কানিষ্ক চৌধুরি। ২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় থেকে পঞ্চম স্থান দখল করে যথাক্রমে শুভদীপ দাস, রীধান শঙ্কর রায় চৌধুরি,রুদরাজ দাস এবং প্রবজ্যোত ভট্টাচার্য। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত, অভিভাবক রাজীব দেবনাথ, পৃথ্বিরাজ ভট্টাচার্য এবং হোমাগ্নি শঙ্কর রায় চৌধুরি। আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো কদমতলার সারদা স্যানিটারি। আকাদেমির কোচ কিরীটী দত্ত জানান, আকাদেমির দাবাড়ুদের উন্নতির কথা মাথায় রেখে প্রতিমাসেই এমন আসর এক বা তার বেশী করা হবে এখন থেকে।

আন্ত: ম্যাট্রিক্স দাবা প্রতিযোগিতায় সেরা রাহুল রায়, কানিষ্ক চৌধুরী
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















