News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে প্রবেশের পথে আটক অবৈধ বার্মিজ সুপারি
Image

রাজ্যে প্রবেশের পথে আটক অবৈধ বার্মিজ সুপারি

আগরতলা, ১২ সেপ্টেম্বর।। ত্রিপুরায় বার্মিজ সুপারি নিষিদ্ধ সত্ত্বেও প্রতিনিয়তই নানা কৌশলে ত্রিপুরায় এসব সুপারি নিয়ে আসার প্রবণতা অব্যাহত রয়েছে। এ নিয়ে বহুবার প্রশাসনের সঙ্গে সুপারি উৎপাদনকারী ও ব্যবসায়ীদের আলোচনা হয়েছে।  প্রশাসন চেষ্টা করেও পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না । করিমগঞ্জ থেকে ধর্মনগরে বার্মিজ সুপারি নিয়ে আসার সময় অসম চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল সুপারী সহ দুই যুবক। ঘটনা মঙ্গলবার সকাল নয়টা নাগাদ। জানা যায়, অসমের করিমগঞ্জ থেকে টি আর-০৫-এফ-১৭৬৮ নম্বরের একটি পণ্যবাহী গাড়িতে করে একশো কার্টুন ডিমের সঙ্গে এই অবৈধ বার্মিজ সুপারীগুলি পাচারের চেষ্টা করা হয়। অসম চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি করে এই অবৈধ বার্মিজ সুপারিগুলো আটক করে। পঞ্চাশ কেজি করে দশ বস্তা  সুপারী ছিল গাড়িটিতে। যার কালোবাজারি মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানা গেছে। সঙ্গে আটক করা হয়েছে অবৈধ দুই বার্মিজ সুপারীর ব্যবসায়ীকে। তাদের নাম জূলফিকর আলী ও প্রসেনজিৎ দেব। দুজনের বাড়ি ত্রিপুরার চুরাইবাড়ি থানাধীন নদিয়াপুর-শনিছড়া গ্ৰামের ২নং ওয়ার্ডে। পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে বাজারিছড়া পুলিশের হাতে তুলে দেয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top