News Flash

  • Home
  • দেশ
  • তেহরি ওয়াটার স্পোর্টসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ধামি
Image

তেহরি ওয়াটার স্পোর্টসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ধামি

নতুন তেহরি, ১১ সেপ্টেম্বর (হি.স) : টিএইচডিসি-র তত্ত্বাবধানে ওয়াটার স্পোর্টস কাপ আয়োজিত হবে। উদ্বোধন করবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

১৪ থেকে ১৭ সেপ্টেম্বর আইটিবিপি ক্যাম্পাস কোটি কলোনিতে এই তেহরি ওয়াটার স্পোর্টস কাপ আয়োজিত হবে। ওপেন ন্যাশনাল স্প্রিং-এর অধীনে কায়াকিং এবং ক্যানোয়িংয়ের সিনিয়র পুরুষ ও মহিলা চ্যাম্পিয়নশিপ এবং ৩৭তম কোয়ালিফায়ার জাতীয় গেমস-২০২৩ আয়োজন করা হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৪ সেপ্টেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।

১৫ সেপ্টেম্বর স্বাধীনতার অমৃত মহোৎসবের আওতায় কায়াকিং ও ক্যানোয়িং প্রতিযোগিতার পাশাপাশি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো হবে ১৬ সেপ্টেম্বর।কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতার পর পর্যটন মন্ত্রী সাতপাল মহারাজের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্ত্রী সুবোধ ইউনিয়াল, রেখা আর্যও এই কর্মসূচিতে অংশ নেবেন।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top