News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওয়ার্ল্ড পুলিশ গেম ২০২৩ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব একটা স্বর্ণপদক, দুটা সিলভার সহ একটা ব্রোঞ্জ পদক
Image

ওয়ার্ল্ড পুলিশ গেম ২০২৩ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব একটা স্বর্ণপদক, দুটা সিলভার সহ একটা ব্রোঞ্জ পদক

আগরতলা , ৯ সেপ্টেম্বর : একাগ্রতা আর কোন কিছু করার মানসিকতা থাকলে যেকোনো বাধাকে হেলায় তুচ্ছ করে এগিয়ে চলা যায় অভীষ্ট লক্ষ্যে । এমনটা  প্রমাণিত হলো খোয়াই জেলার কল্যাণপুরের দক্ষিণ দুর্গাপুর রতিয়া গ্রামে। রতিয়া গ্রামের মেয়ে মধুমিতা দেবের হাত ধরে গোটা রাজ্য তথা দেশ গর্ব করার মতো রসদ হাতে পেয়েছে। কানাডাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পুলিশ গেম ২০২৩ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে কল্যাণপুরের মধুমিতার ঝুলিতে একটা স্বর্ণপদক, দুটা সিলভার সহ একটা ব্রোঞ্জ পদক।

জানা গেছে, ছোটবেলা থেকেই খেলাধুলা বিশেষ করে অ্যাথলেটিক্সে বিশেষ আগ্রহী মধুমিতা ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্রী ছিল। এরপর ২০১৮ সালে খেলো ইন্ডিয়া স্কিমের আওতায় বিশেষ প্রশিক্ষণ নিয়ে একের পর এক সফলতা নিজের ঝুলিতে নিতে থাকে মধুমিতা। এরই মধ্যে ২০১৮ সালে খেলাধুলায় অনুপ্রেরণাকারী বাবাকে হারিয়েছে মধুমিতা, তারপরেও দমে যায়নি সে। নিজের একাগ্রতা, ইচ্ছা শক্তি আর কিছু করে দেখানোর মানসিকতায় ভর করে দিনের পর দিন কঠিন থেকে কঠিনতর অনুশীলন চালিয়ে যেতে থাকে। এরই মধ্যে সিআইএসএফে হেড কনস্টেবল হিসেবে নিযুক্তি পায় মধুমিতা। এবার ওয়ার্ল্ড পুলিশ গেমসে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে কানাডাতে চার চারটা পদক দখল করেছে কল্যাণপুরের গর্ব মধুমিতা।

 গোটা বিষয় নিয়ে মধুমিতা দাবি , এখানেই সে থেমে থাকতে নারাজ, আগামী দিনে কমনওয়েলথ সহ এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে মধুমিতা। ভাবতে অবাক লাগে, মধুমিতা এমন একটা জায়গা থেকে উঠে এসেছে যেখানে যোগাযোগের সমস্যা থেকে শুরু করে অনেক সমস্যা ছিল, যদিও বর্তমানে অনেকটাই স্থিতিশীল অবস্থাতে রয়েছে তার গ্রাম। তারপরেও ভাবতে অবাক লাগে কতটা প্রতিভার অধিকারিনী হলে পরে ব্রাজিল জার্মানির মতো উন্নত পরিকাঠামোতে বড় হওয়া প্রতিযোগিনীদের পেছনে ঠেলে সফলতার শিখরে পৌঁছে গেল কল্যাণপুরের প্রান্তিক গ্রামের মধুমিতা। তার এই সফলতার খবরে গোটা এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে তার ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ বার্তা, সফল হতে গেলে সামনে যত প্রতিকূলতা আছে সেগুলোকে হেলায় তুচ্ছ করে এগিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top