News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৪.৪ প্ৰাবল্যের ভূমিকম্প অসমের বরাক উপত্যকা ও ত্ৰিপুরায়, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

৪.৪ প্ৰাবল্যের ভূমিকম্প অসমের বরাক উপত্যকা ও ত্ৰিপুরায়, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : আজ শনিবার ভোর এবং বিকাল, প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপেছে অসম ও ত্রিপুরা সহ পার্শ্ববর্তী দেশ। আজ বিকাল ৩-টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্পে কেঁপে উঠেছে অসমের বরাক উপত্যকার তিন জেলা, উত্তর ত্রিপুরা এবং প্রতিবেশী বাংলাদেশ। বিকালে সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৫.৪ ধরা পড়েছে। এর আগে ভোর ৪-টা ২০ মিনিট ১৫ সেকেন্ডে লোয়ার অসমের বরপেটা ৩.২ প্রাবল্যের ভূমিকম্প হয়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত কোনও ভূমিকম্পে হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্রাথমিক তথ্যে জানা গেছে, আজ বিকালে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল ত্রিপুরার ধর্মনগরের ৭২ কিমি উত্তর-পূর্বে ২৪.৭৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৭৪ দ্রাঘিমাংশে ভূগর্ভের ৪৩ কিলোমিটার গভীরে।

এছাড়া ভোর ৪:২০:১৫-টায় লোয়ার অসমের বরপেটায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল বরপেটার ২৬.১১ উত্তর অক্ষাংশ এবং ৯০.৯৭ দ্রাঘিমাংশে ভূগর্ভের ২৪ কিলোমিটার গভীরে, জানা গেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির এক্স (পূৰ্বতন টুইটার) হ্যান্ডল থেকে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত কয়েক বছর ধরে উত্তর-পূর্বাঞ্চলে ঘন ঘন ভূমিকম্প সংগঠিত হয়েছে। এর মধ্যে গত ১৪ আগস্ট রাত ৮-টা ১৯ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পে কেঁপেছে মেঘালয়ের চেরাপুঞ্জি ও পার্শ্ববর্তী এলাকা, অসমের রাজধানী গুয়াহাটি সহ বাংলাদেশ সীমান্তবর্তী করিমগঞ্জ এবং বাংলাদেশ ও মায়ানমারের বিভিন্ন অঞ্চল। রিখটার স্ক্যালে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪।

এর আগের দিন ১৩ আগস্ট বেলা ১-টা ২৭ মিনিট ৫৮ সেকেন্ডে মৃদু ভূমিকম্পে কেঁপেছিল মেঘালয় ও অসমের রাজধানী গুয়াহাটি, গোয়ালপাড়া সহ সংলগ্ন অঞ্চল। সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৭ ধরা পড়েছিল। এছাড়া, গত ৯ আগস্ট মেঘালয়ের রি-ভই জেলায় ১-টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে ভূমিকম্প হয়েছিল। ওই দিনই প্রায় আড়াই ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্প হয়েছিল মণিপুরে।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top