News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় কংগ্রেসের কোনো ভূমিকা নেই, পদ্ম শিবিরে যোগ দিয়ে এমনই বললেন তাপস দাস 
Image

ত্রিপুরায় কংগ্রেসের কোনো ভূমিকা নেই, পদ্ম শিবিরে যোগ দিয়ে এমনই বললেন তাপস দাস 

আগরতলা, ৭ সেপ্টেম্বর ৷৷৷ ধলাই জেলায় বিরোধী শিবির ছেড়ে শাসক শিবিরে যোগদানের প্রবণতা অব্যাহত রয়েছে। সংগঠনকে মজবুত করতে শাসক দল কোমর বেধে ময়দানে নেমেছে। ইতিমধ্যেই সাফল্য আসতে শুরু করেছে। 

২০১৮ সালের ৪৬ নং সুরমা বিধানসভার কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী তাপস দাস বৃহস্পতিবার যোগদান করলেন পদ্ম শিবিরে। যদিও তার বাড়ি ৪৫ নং কমলপুর কেন্দ্রে। তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান কমলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব। পদ্ম শিবিরে যোগদান করে তাপস দাস জানান, প্রদেশ কংগ্রেসের কোন ভবিষ্যৎ নেই এবং ২০২৩ বিধানসভা নির্বাচনে সময় দেখা গেছে দিল্লি থেকে কোন স্টার ক্যাম্পেনার রাজ্যে ভোট প্রচারে আসেনি। কংগ্রেস দলকে  এখন সিপিআইএমের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। যোগদান সভায় তিনি কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন যাতে বিজেপিতে এসে যোগদান করে উন্নয়নের ধারা রাজ্যে বজায় রাখে। যোগদান সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ৪৫ কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা, সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী। এখনো যারা ভ্রান্ত ধারণা নিয়ে বিরোধী শিবিরে রয়েছেন তাদেরকে উন্নয়নের স্বার্থে শাসক দলের পতাকাতলে শামিল হওয়ার জন্য দলের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। 

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top