News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মনগরে
Image

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মনগরে

আগরতলা, ৬ সেপ্টেম্বর।। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর শাখার উদ্যোগে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। যারা প্রথম দশে স্থান পেয়েছেন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন তাদের এদিন  সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার এসপি ভানুপদ চক্রবর্তী, অগণিত ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা অভিভাবক, বিশিষ্ট সমাজসেবী ও অন্যান্যরা।

কৃতি সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান পরিষদীয় গীতের মধ্য দিয়ে শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে ধর্মনগর নগর সভাপতি অধ্যাপক  মান্না দাস,  এই অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন। অধ্যাপক ড. রঘুনন্দন দাস, ধর্মনগর সাংগঠনিক জেলা প্রমুখ এই অনুষ্ঠানের গুরুত্ব ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের এবং দেশ ও জাতির ভবিষ্যৎ গঠন করবে তা তুলে ধরেন।  ভানুপদ চক্রবর্তী, এসপি, উত্তর ত্রিপুরা জেলা, ছাত্র-ছাত্রীদের নেশা থেকে দূরে থেকে কিভাবে নিজেদের ও সমাজের সম্পদ হয়ে উঠবে তার বিশদ আলোচনা রাখেন। প্রদেশ সম্পাদক শ্রী সঞ্জিত সাহা সংগঠনের উদ্দেশ্য,  রাষ্ট্রগঠনে ছাত্র-ছাত্রীদের কিরূপ ভূমিকা নিতে হবে তার একটা রূপরেখা তুলে ধরেন । জেলা সহ- সংযোজিকা  মৌসুমী শর্মা নারী শক্তির উত্থান বিষয়ে আলোচনা রাখেন।  কৃতি সংবর্ধনা চলার মাঝে মাঝে সমাজরাষ্ট্র ও জাতীয়তাবোধ সম্বন্ধীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হতে থাকে। নগর সম্পাদক  দেবাঞ্জন গাঙ্গুলীর ধন্যবাদ সূচক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আপামর জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top