News Flash

  • Home
  • দেশ
  • রাধাকৃষ্ণনের অবদান, উৎসর্গ এবং প্রজ্ঞা মানুষকে অনুপ্রাণিত করে চলেছে : খাড়গে
Image

রাধাকৃষ্ণনের অবদান, উৎসর্গ এবং প্রজ্ঞা মানুষকে অনুপ্রাণিত করে চলেছে : খাড়গে

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেসের তরফ থেকে মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেছে কংগ্রেস।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রাক্তন রাষ্ট্রপতিকে শিক্ষক দিবসের দিন শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁকে একজন দার্শনিক এবং রাষ্ট্রনায়ক হিসাবে বর্ণনা করেছেন। খাড়গে বলেন, রাধাকৃষ্ণনের অবদান, উৎসর্গ এবং প্রজ্ঞা মানুষকে এখনও অনুপ্রাণিত করে চলেছে। প্রতিবছর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। খাড়গে বলেন, শিক্ষকরাই প্রকৃত দেশের নির্মাতা। তাঁরা শুধুমাত্র আমাদের পথপ্রদর্শকই নন, ভালো মূল্যবোধ গড়ে তুলতেও তাঁরা আমাদের পথ নির্দেশ করে থাকে।

খাড়গে আরও বলেন, আমরা সারা দেশের সমস্ত শিক্ষককে আজকের দিনে অভিনন্দন জানাচ্ছি, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে। জয়রাম রামেশ এক্স হ্যাণ্ডেলের মাধ্যমে পোস্ট করে লিখেছেন, আজ আমরা শিক্ষক দিবস পালন করছি এবং মহান দার্শনিক, শিক্ষাবিদ ও লেখক সর্বপল্লি রাধাকৃষ্ণনকেও স্মরণ করছি। ‘দ্য হিন্দু ভিউ অফ লাইফ’, ‘ইন্ডিয়ান ফিলোসফি’, ‘ইস্টার্ন রিলিজিয়নস অ্যান্ড ওয়েস্টার্ন থট’, ‘দ্য ভগবত গীতা’, ‘দ্য ধম্মপদ’, এবং ‘দ্য প্রিন্সিপাল উপনিষদ’-এর মতো তাঁর অনেক বইয়ের কথাও জয়রাম রামেশ তাঁর লেখায় তুলে ধরেন।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top