News Flash

  • Home
  • দেশ
  • ভারত ঋষিদের ভূমি, নিজেদের জ্ঞানদ্বীপ্তির মাধ্যমে এদেশে গুরুকুল ব্যবস্থা চালু করেছিলেন তাঁরা : রাজনাথ সিং
Image

ভারত ঋষিদের ভূমি, নিজেদের জ্ঞানদ্বীপ্তির মাধ্যমে এদেশে গুরুকুল ব্যবস্থা চালু করেছিলেন তাঁরা : রাজনাথ সিং

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির হংসরাজ কলেজের শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার শিক্ষক দিবস উপলক্ষ্যে হংসরাজ কলেজে আয়োজিত মহর্ষি দয়ানন্দ স্মৃতি ব্যাখ্যানমালা-য় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ঋষিদের ভূমি, নিজেদের জ্ঞান ঐতিহ্যের মাধ্যমে এদেশে গুরুকুল ব্যবস্থা চালু করেছিলেন তাঁরা। এমন একটি গুরুকুল ব্যবস্থা যেখানে যুবকদের এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। এমন একটি গুরুকুল ব্যবস্থা যা সর্বদা রাজ্যগুলিকে নির্দেশিত করেছিল।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “গুরুরা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের জ্ঞান ঐতিহ্য বহন করেছেন। ভারতের সেই গুরু ঐতিহ্যের ধারকদের মধ্যে স্বামী দয়ানন্দ সরস্বতী অগ্রণী ছিলেন।” রাজনাথ বলেছেন, “আমার মতে, শিক্ষার ৩টি স্তম্ভ রয়েছে – প্রথমত – শিক্ষক; দ্বিতীয়ত – শিক্ষার্থী, যিনি শিক্ষা গ্রহণ করেন; এবং তৃতীয়ত, শিক্ষার সঞ্চালনের মাধ্যম যা মূলত বই।”

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top