News Flash

  • Home
  • দেশ
  • কমলনাথকে দুষলেন অমিত শাহ, বললেন এই ‘দুর্নীতি নাথ’ ৫১টিরও বেশি জনকল্যাণ প্রকল্প বন্ধ করেছিল
Image

কমলনাথকে দুষলেন অমিত শাহ, বললেন এই ‘দুর্নীতি নাথ’ ৫১টিরও বেশি জনকল্যাণ প্রকল্প বন্ধ করেছিল

মন্ডলা, ৫ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের মন্ডলায় জন আশীর্বাদ যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এই অনুষ্ঠান থেকে তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ও পূর্বতন কংগ্রেস সরকারকে আক্রমণ করেছেন। কমলনাথকে ‘দুর্নীতি নাথ’ আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “এই দুর্নীতির নাথের দ্বারা ৫১টিরও বেশি জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হয়েছিল… মুখ্যমন্ত্রীর দফতর অর্থ সংগ্রহের অফিসে পরিণত হয়েছিল। কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি ‘দুর্নীতি ওয়ার্কিং কমিটিতে পরিণত হয়েছিল’।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার মধ্যপ্রদেশের শেওপুরেও ভারতীয় জনতা পার্টির জন আশীর্বাদ যাত্রার উদ্বোধন করবেন। নির্ধারিত কার্যক্রম অনুযায়ী অমিত শাহ বেলার দিকে জবলপুর বিমানবন্দরে পৌঁছন। তারপর তিনি মন্ডলায় উপস্থিত হবেন। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশীর্বাদ যাত্রার শুভারম্ভ করে জনসভায় ভাষণ দেন।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top