News Flash

  • Home
  • বিদেশ
  • দিল্লিতে জি-২০ সম্মেলনে থাকছেন না জিনপিং, হতাশ বাইডেন
Image

দিল্লিতে জি-২০ সম্মেলনে থাকছেন না জিনপিং, হতাশ বাইডেন

ওয়াশিংটন, ৪ সেপ্টেম্বর (হি.স.) : আগামী সপ্তাহে দিল্লিতে জি-২০ সম্মেলন। আসছেন বিশ্বের তাবড় নেতারা। তবে আসছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। জিনপিংয়ের যোগ না দেওয়ার খবরে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রবিবার ডেলাওয়ারের এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, ”আমি খুবই অসন্তুষ্ট, তবে শিগগিরই আমাদের দেখা হবে।” এরপর স্বাভাবিক প্রশ্ন, তাহলে কোথায় মুখোমুখি হবেন বাইডেন-জিনপিং? সূত্রের খবর, আগামী নভেম্বরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে বসছে এপিইসি শীর্ষ সম্মেলেন। সেখানেই জিনপিংকে আমন্ত্রণ জানানো হতে পারে। আর তিনি এপিইসি বৈঠক এড়াতে পারবেন না বলেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।

রবিবারই খবর প্রকাশ্যে এসেছিল যে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ সম্মেলনে আসতে পারবেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। একটি সূত্রে খবর, তাঁর জায়গায় সম্মেলনে যোগ দেবেন চিনা প্রিমিয়ার লি কিয়াং। আবার অপর সূত্রের দাবি, দিল্লির জি-২০ বৈঠকে যোগ দিতে কোন প্রতিনিধি পাঠানো হবে, তা এখনও স্থির করেনি চিন । সে প্রতিনিধি যিনিই হোন না কেন, খোদ চিনা প্রেসিডেন্টের গরহাজির থাকার খবর একেবারেই যেন মেনে নিতে পারছে না আমেরিকা। ওয়াকিবহাল মহলের মত, আসলে ভারতের মাটিতে জি-২০ বৈঠক আয়োজিত হওয়ায় চিন-আমেরিকা নিজেদের মধ্যে তাইওয়ান ইস্যুতে আলোচনা সেরে নেওয়ার পরিকল্পনা ছিল বাইডেনের। তা ধাক্কা খাওয়ায় হয়ত কিছুটা হতাশ তিনি।

ভারত-চিন সীমান্তে সম্প্রতি কূটনৈতিক শীতলতা বিরাজ করছে। আর সেই পরিপ্রেক্ষিতেই জিনপিং দিল্লির বৈঠক এড়াচ্ছেন বলে মত বিশেষজ্ঞদের একাংশের। আবার অন্যদিকে, আমেরিকার সঙ্গে চিনের সম্পর্কের তিক্ততা মিটতেও যেন মিটছে না। গত বছরের নভেম্বরের ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে আলাদাভাবে কথা বলেছিলেন বাইডেন ও জিনপিং। তা ছিল দ্বিপাক্ষিক সুসম্পর্কের উদ্যোগ। কিন্তু তারপরই চিনের নজরদারি বেলুন মার্কিন সীমা পেরনো ইস্যুতে ফের একপ্রস্ত তিক্ততা তৈরি হয় দুইদেশের সম্পর্কে। তার উপর তাইওয়ান ইস্যু তো রয়েইছে। এসবের মধ্যে চিনা প্রেসিডেন্ট দিল্লির বৈঠক এড়ানোয় অসন্তুষ্ট আমেরিকা।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top