News Flash

  • Home
  • দেশ
  • তাঁর পরিবারও রাজনৈতিক হেনস্তার শিকার, অভিযোগ মমতার
Image

তাঁর পরিবারও রাজনৈতিক হেনস্তার শিকার, অভিযোগ মমতার

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি স)। ফের কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক হেনস্তার অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর পরিবারও রাজনৈতিক হেনস্তার শিকার বলে অভিযোগ করেছেন তিনি ৷

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, আমার পরিবারও হেনস্তার শিকার ৷ যদিও আমি এক টাকা কারও থেকে নিইনি বা এক কাপ চাও কারও থেকে খাইনি ৷ এটা রাজনৈতিক প্রতিহিংসা ৷’’

এ দিন ২০২৩ এর আবাসন নির্মাতাদের সংগঠনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই কথা বলেন তিনি ৷ প্রশ্ন তোলেন, ‘‘আমি বুঝতে পারি না, আমি যদি কিছু কিনি, ধরুন কাপ-ডিশ কিনলাম ৷ ইডি কি এটা নিয়ে তদন্ত করতে পারে?
অভিযোগগুলি করার সময় একবারও কেন্দ্রীয় সরকার বা বিজেপির নাম করেননি তিনি ৷ হেনস্তার অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে বারবার কিছু এজেন্সির কথা বলেছেন ৷ শুধু একবারই তাঁর মুখে ইডির নাম শোনা গিয়েছে৷
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে একাধিক দুর্নীতির মামলায় ৷ কয়লা পাচার কাণ্ডে তাঁকে নয়াদিল্লি ও কলকাতায় একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ নিয়োগ দুর্নীতি মামলাতেও তিনি সিবিআই-এর নোটিশ পেয়ে হাজিরা দিয়েছেন কলকাতার নিজাম প্যালেসে। কয়েকঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন তিনি।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চালিয়েছে ইডি৷ পরে ইডির বিবৃতিতেও অভিষেকের নাম ছিল। এই নিয়েও সম্প্রতি সভায় মুখ খুলেছেন মমতা৷
তিনি বলেন, ‘‘একটাই উদ্দেশ্য বাংলাকে বদনাম৷ লড়তে পারলে রাজনৈতিকভাবে লড়ুন, বাংলার মা, দেশ মাকে নিয়ে লড়াই করবেন না৷’’ আর সব শেষে জয় হিন্দ, জয় বাংলার সঙ্গে জয় ইন্ডিয়া বলে নিজের বক্তব্যে দাঁড়ি টানেন মমতা।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top