News Flash

  • Home
  • দিনের খবর
  • সাংবাদিক বৈঠকে রাজ্যপালকে আক্রমণ ব্রাত্যের
Image

সাংবাদিক বৈঠকে রাজ্যপালকে আক্রমণ ব্রাত্যের

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি স)। রাজ্যপাল বোস রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দেউলিয়া করে দিচ্ছেন। সোমবার এভাবেই মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আক্রমণ করলেন রাজ্যপালকে।

উপাচার্য নিয়োগ নিয়ে গত কয়েক দিন ধরেই একের পর এক নির্দেশ জারি করা হয়েছে রাজভবনের তরফে। রবিবার রাতে রাজ্যের উপাচার্যহীন ১৬টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর প্রেক্ষিতে রাজ্যের শিক্ষা দফতরের তরফে এই মন্তব্য করলেন।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “মনে হচ্ছে কৃষ্ণ চন্দ্রের সভার সেরা বিদূষককে পাঠানো হয়েছে বাংলার রাজ্যপালকে।” সম্প্রতি রাজ্যপাল ঘোষণা করেছিলেন, রাজ্যের এই বিশ্ববিদ্যালয়গুলিতে প্রয়োজন পড়লে উপচার্যের ভূমিকা পালন করবেন তিনি নিজে।

রবিবার রাতে রাজভবনের তরফে জানিয়ে হয়, এই বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হচ্ছে। যেমন, এর আগেও রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে করেছেন রাজ্যপাল।

তার জেরেই প্রকাশ্যে তোপ দাগলেন শিক্ষামন্ত্রী।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top