News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপাড়ায় দাঁড়িয়ে একাধিক ট্রেন, যাত্রী বিক্ষোভ চরমে
Image

উত্তরপাড়ায় দাঁড়িয়ে একাধিক ট্রেন, যাত্রী বিক্ষোভ চরমে

উত্তরপাড়া, ৩ সেপ্টেম্বর (হি. স.) : উত্তরপাড়া স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য পাওয়ার ব্লক হয়। যার জেরে রবিবারের ছুটির দিনে বিঘ্নিত উত্তরপাড়ায় ট্রেন চলাচল। সকাল দশটা থেকে অনিয়মিত হয়ে পরে ট্রেন। পৌনে এগারোটা থেকে ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। কোন্নগর এক নম্বর প্ল্যাটফর্মে আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকে ডাউন শেওড়াফুলি লোকাল। সমস্যায় পড়েন যাত্রীরা। রেল চলাচল বিঘ্নিত হওয়ায় ক্ষোভ উগরে দেন তাঁরা।রেল সূত্রে খবর, এদিন উত্তরপাড়া স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য পাওয়ার ব্লক হয়। যার জেরে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। একাধিক লোকাল দাঁড়িয়ে পড়ে। তবে আপ লাইনের ট্রেন স্বাভাবিকভাবেই চলে। এ দিন বিকাল চারটে পর্যন্ত এই সমস্যা থাকবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারীক কৌশিক মিত্র। এ দিকে, সঠিক সময়ে ট্রেন না চলায় ক্ষুব্ধ ট্রেন যাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকেন।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top