News Flash

  • Home
  • দেশ
  • দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের প্রতিবাদে জিটি রোডে অবরোধ বিজেপির
Image

দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের প্রতিবাদে জিটি রোডে অবরোধ বিজেপির

হুগলি, ৩ সেপ্টেম্বর (হি.স.) : আগুনে ভস্মীভূত বিজেপির দলীয় কার্যালয়। রবিবার ভোরে পুড়ে ছাই গোটা শ্রীরামপুরে বিজেপির দলীয় কার্যালয়। কার্যালয়। তৃণমূল নেতৃত্ব আগুন লাগিয়েছে, অভিযোগ বিজেপির। যদিও তৃণমূলের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রতিবাদে জিটি রোড অবরোধ বিজেপির। অভিযুক্ত গ্রেফতার না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দলীয় কর্মী-সমর্থকদের।

রবিবার সকালে সকলে দেখেন শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর রাজ্যধরপুর চাঁপসারার দলীয় কার্যালয়টি একেবারেই পুড়ে গিয়েছে। ভস্মীভূত ভিতরে থাকা কাগজপত্র-সহ প্রায় সবকিছুই। বিজেপির দাবি, তৃণমূল নেতৃত্বই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে।

বিজেপি কর্মী অমরনাথ ঘোলদার বলেন, “প্রতিদিন রাত নটা-দশটা পর্যন্ত বিজেপি কর্মীরা থাকেন দলীয় কার্যালয়ে। শনিবারও আমরা ছিলাম। ভোরে খবর পেলাম আগুন লেগেছে। কে আগুন লাগিয়েছে ধরা যায়নি। তবে শাসকদল চাইছে দলীয় কার্যালয়টি তুলে দিতে। তাই এই কাজ করেছে।”

তৃণমূলের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলেই দাবি ঘাসফুল শিবিরের। এই ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিজেপি। তার ফলে জিটি রোডে তীব্র যানজট তৈরি হয়। তবে বেশ কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। যানচলাচল স্বাভাবিক হয়।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top