News Flash

  • Home
  • খেলা
  • জয়ের ধারা অব্যাহত ফরোয়ার্ড ক্লাবের অধরা সাফল্যে পিছিয়ে ফ্রেন্ডস ইউনিয়ন
Image

জয়ের ধারা অব্যাহত ফরোয়ার্ড ক্লাবের অধরা সাফল্যে পিছিয়ে ফ্রেন্ডস ইউনিয়ন

ফরোয়ার্ড ক্লাব: ৩

ফ্রেন্ডস ইউনিয়ন: ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। জয়ের ধারা অব্যাহত রেখেই এগুচ্ছে প্রথম সারির দল ফরোয়ার্ড  ক্লাব। প্রথম ম্যাচে জুয়েলস এসোসিয়েশনকে ৩-১ গোলে হারানোর পর সঞ্চিত মনোবল আরও তুঙ্গে তুলে নিয়েছে আজ ফ্রেন্ডস ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে। তবে তিন গোলে পিছিয়ে থেকে ফ্রেন্ডস ইউনিয়ন যেভাবে কাম ব্যাক করেছে মাঝে আরও একটি গোল করে নিতে পারলে খেলার ফলাফল ব্যতিক্রম হতো। তিন গোলে এগিয়ে থেকে ফরওয়ার্ড ক্লাব অনেকটা রক্ষণাত্মক খেলার চিন্তা ভাবনা করলে কার্যত তার খেসারত দিতে হয়েছে। এ ধরনের ৩-২ গোলে কষ্টার্জিত জয় ফরওয়ার্ড ক্লাবকে কিন্তু আগামী ম্যাচগুলোর জন্য ভাবিয়ে তুলেছে। পক্ষান্তরে ফ্রেন্ডস ইউনিয়ন লাগাতর তিন ম্যাচে পয়েন্ট খুইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে বলা চলে। ফ্রেন্ডস ইউনিয়ন দল গঠনে কিছুটা ঘাটতি রয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। প্রথম ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে ১-৫ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে রাজনৈতিক দলের ডাকা বনধকে ঘিরে খেলোয়াড়রা আটকে গিয়ে লীগ রুলস এর কারণে টাউন ক্লাবের বিপক্ষে ওয়াকওভার ম্যাচে পয়েন্ট হারাতে হয়। আজ, শুক্রবার তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট চেষ্টা করলেও শেষ মুহূর্ত পর্যন্ত পেরে উঠেনি। তিন গোল হজম করে খেলার ইনজুরি টাইম পর্যন্ত দুই গোল পরিশোধ করলেও পরাজয়ের তকমা সরাতে সক্ষম হয়নি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের ১০ম ম্যাচে আজ ফরোয়ার্ড ক্লাব ৩-২ গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। প্রথমার্ধের ২২ মিনিটে খানগাম হোরাম-এর গোল এবং ৪২ মিনিটের মাথায় ছোঙ্গথাম সিং এর গোল ফরোয়ার্ড ক্লাবকে প্রথমার্ধে ২-০ তে লিড এনে দিয়েছে। ‌ দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় হোরামের দ্বিতীয় গোল ফরোয়ার্ড ক্লাবকে ৩-০ তে এগিয়ে দেয়। পরবর্তী মিনিটেই ফ্রেন্ডস ইউনিয়নের অকষ্মাৎ আক্রমণে প্রবীর জমাতিয়ার গোলে ব্যবধান কমে ১-৩ হয়। খেলার ইনজুরি টাইমে রিংঘর জমাতিয়া আরও একটি গোল করলেও ফ্রেন্ডস ইউনিয়ন শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরে যায়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অভিজিৎ দাস, অরিন্দম মজুমদার, অসীম বৈদ্য ও আদিত্য দেববর্মা। দিনের ‌ খেলা টাউন ক্লাব ও বীরেন্দ্র ক্লাব, বিকেল সাড়ে তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top