News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাত থেকে বন্ধ উনকোটি জেলা  হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা, ভোগান্তির শিকার রোগী সহ আত্মীয় পরিজনেরা
Image

রাত থেকে বন্ধ উনকোটি জেলা  হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা, ভোগান্তির শিকার রোগী সহ আত্মীয় পরিজনেরা

আগরতলা, ১ সেপ্টেম্বর।। রাত থেকে বিদ্যুৎবিহীন জেলা হাসপাতাল। সমস্যায় রোগী সহ তাদের আত্মীয় পরিজন। বার বার বিদ্যুৎ নিগমের দপ্তরে জানিয়েও মিলছে না কোনো সুরাহা।
কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতাল। বৃহস্পতিবার রাত থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। পরবর্তীকালে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ দফায় দফায় কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের সাথে যোগাযোগ করলে তারা বিদ্যুৎ পরিষেবা ঠিক করার আশ্বাস দিয়ে যান। কিন্তু সকাল সাতটা বেজে গেলেও দেখা মিলেনি কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কোন কর্মীর। এদিকে বিদ্যুৎ না থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী থেকে শুরু করে তাদের নিকট আত্মীয়রা। এদিকে  হাসপাতালের মধ্যে রয়েছেন মুমূর্ষু রোগী থেকে শুরু করে কচিকাঁচরা। বিদ্যুৎ না থাকার  কারণে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে প্রত্যেক কে। বিদ্যুৎ এর কারনে  অকেজো হয়ে পড়ে হাসপাতালের অক্সিজেন প্লেন্ট ও সিটি স্ক্যান পরিষেবা। শেষ পর্যন্ত  শুক্রবার সকাল আটটা নাগাদ কৈলাশহর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা হাসপাতালে আসার পর পুনরায় বিদ্যুৎ পরিষেবা চালু হয়। একটা সময় বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটক করে ক্ষোভ উগড়ে দেন ভুক্তভোগীরা। ঘটনাকে কেন্দ্র করে  তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা হাসপাতাল চত্বর এলাকায়।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top