News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় দাবা অন্ধ্রেপ্রদেশের বিশাখাপত্তনমে রাজ্যদলে মেহেকদ্বীপ, প্রাঞ্জল, আরাধ্যা, অঙ্কিতা
Image

জাতীয় দাবা অন্ধ্রেপ্রদেশের বিশাখাপত্তনমে রাজ্যদলে মেহেকদ্বীপ, প্রাঞ্জল, আরাধ্যা, অঙ্কিতা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। জাতীয় দাবার আসর এবার অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হচ্ছে। এতে রাজ্য দল অংশ নেবে বলে স্থির হয়েছে এবং যথারীতি রাজ্য দলও ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, রাজ্যভিত্তিক দাবা চ্যাম্পিয়নশীপে ভালো পারফরম্যান্স করার সুবাদে অনূর্ধ্ব ১১ জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দলে চারজন প্রতিভাবান দাবারু সুযোগ পেয়েছে। তারা হলো মেহেকদ্বীপ গোপ, প্রাঞ্জল দেবনাথ, আরাধ্যা দাস ও অঙ্কিতা সরকার। আগামী ১ থেকে ৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব ১১ জাতীয় চেস চ্যাম্পিয়নশিপ। সম্প্রীতি তথা গত ২৫ ও ২৬ আগস্ট রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১১ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়েছিল এই প্রতিযোগিতা। ‌ রাজধানীর এনএসআরসিসি-তে হয়েছিল এই প্রতিযোগিতা। সেখানে মোট ৩৫ জন দাবারু অংশ নিয়েছিল। ছেলেদের বিভাগে পাঁচ রাউন্ডের প্রতিযোগিতায় সাড়ে চার পয়েন্ট নিয়ে মেহেকদ্বীপ গোপ প্রথম এবং দ্বিতীয় প্রাঞ্জল দেবনাথ। অপরদিকে মেয়েদের বিভাগে ৪ রাউন্ডের প্রতিযোগিতায় চার পয়েন্ট পেয়ে আরাধ্যা দাস প্রথম, দ্বিতীয় অঙ্কিতা সরকার। দুই বিভাগে দুইজন করে মোট চারজন সেরা দাবারু এবারকার অনূর্ধ্ব ১১ জাতীয় দাবার আসরে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top