News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকার মহিলাদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেষ্ট : মুখ্যমন্ত্রী
Image

সরকার মহিলাদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেষ্ট : মুখ্যমন্ত্রী

আগরতলা , ৩০ আগস্ট :সরকার মহিলাদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেষ্ট। আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখিবন্ধন উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

তিনি বলেন,সরকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে প্রধান লক্ষ্য। সরকার মহিলাদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে। গত বছর রাখিবন্ধন উৎসবে রাজ্য সরকার সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ছাত্রীদের বিনা খরচে পড়াশুনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় সিসি টিভি ক্যামেরা ও অটোমেটিক নাম্বার প্লেট চিহ্নিতকরণের ক্যামেরা বসানো হয়েছে।তাছাড়া,রাজ্য সরকার মেয়েদের চাকুরীর ক্ষেত্রে ৩৩ শতাংশ সুরক্ষয়িত করেছে।

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখিবন্ধন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা বোনেরা মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেন এবং মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনা করেন। মুখ্যমন্ত্রীও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সাংবাদিকদের জানান, পবিত্র এই রাখিবন্ধনের দিনটি ভাই বোনেদেরকে রক্ষা করে রাখার শপথ নেওয়ার দিন। তিনি রাজ্যের সকল বোনেদের সুস্থতা কামনা করেন।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top