News Flash

  • Home
  • দেশ
  • অসুস্থ থেকে উন্নত রাজ্যের পথে এগিয়ে চলেছে উত্তর প্রদেশ : যোগী আদিত্যনাথ
Image

অসুস্থ থেকে উন্নত রাজ্যের পথে এগিয়ে চলেছে উত্তর প্রদেশ : যোগী আদিত্যনাথ

লখনউ, ২৯ আগস্ট (হি.স.): অসুস্থ থেকে উন্নত রাজ্যের পথে এগিয়ে চলেছে উত্তর প্রদেশ। জোর দিয়ে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার লখনউ-তে ফিকি-র জাতীয় কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “বিগত ৬ বছরে উত্তর প্রদেশ পরিকাঠামো ক্ষেত্রে দ্রুত অগ্রগতি করেছে। গঙ্গা এক্সপ্রেসওয়ে যেটি নির্মাণাধীন রয়েছে তা মেরঠ এবং গাজিয়াবাদকে প্রয়াগরাজের সঙ্গে সংযুক্ত করতে চলেছে…এখন যদি কেউ মেরঠ থেকে প্রয়াগরাজে আসতে চায়, তাহলে ১৬-১৭ ঘন্টা লাগবে, কিন্তু গঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে এই সময় কমে যাবে ৬ ঘণ্টায়।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “১৯৮৫-৮৬ সালের পরে উত্তর প্রদেশ উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘ অন্ধকারের সময় দেখেছে…উত্তর প্রদেশ সম্পর্কে দেশ এবং বিশ্বের উপলব্ধি খুব ভিন্ন ছিল…এখানকার যুবক, ব্যবসায়ী এবং নাগরিকদের সামনে একটি পরিচয় সংকট ছিল। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় ও নেতৃত্বে, উত্তর প্রদেশ অন্ধকার থেকে বের হয়ে একটি ”বিমারু” রাজ্য থেকে উন্নত রাজ্যে পরিণত হতে পেরেছে।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top