News Flash

  • Home
  • প্রধান খবর
  • রান্নার গ্যাসের দাম কমায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন নাড্ডার
Image

রান্নার গ্যাসের দাম কমায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন নাড্ডার

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স) : রান্নার গ্যাসের মূল্য ব্যাপকহারে কমায় বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা এক্স (ট্যুইটার) হ্যান্ডেলের মাধ্যমে বলেছেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গ্যাসের দাম ব্যাপকহারে হ্রাস পাওয়ায় প্রধানমন্ত্রী মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছিলেন, উজ্জ্বলার সুবিধাভোগীরা ৭০০ টাকায় এবং অন্যান্য সমস্ত গ্রাহকরা ৯০০ টাকায় রান্নার গ্যাস পাবেন। রাখী বন্ধন উৎসবের জন্য আমাদের দেশের নারী শক্তিকে এটা প্রধানমন্ত্রী মোদীর উপহার। রান্নার গ্যাসের দাম কমায় সারা দেশের প্রায় ৩৩ কোটি গ্রাহক উপকৃত হবেন।
প্রসঙ্গত, আজ গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top