News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নগাঁওয়ের জখলাবন্ধায় দুৰ্ঘটনাগ্রস্ত ভোলে-ব্যোম পুণ্যার্থীদের গাড়ি, আহত তরুণী সহ ১১
Image

নগাঁওয়ের জখলাবন্ধায় দুৰ্ঘটনাগ্রস্ত ভোলে-ব্যোম পুণ্যার্থীদের গাড়ি, আহত তরুণী সহ ১১

নগাঁও (অসম), ২৮ আগস্ট (হি.স.) : নগাঁওয়ের জখলাবন্ধায় দুৰ্ঘটনার শিকার হয়েছে ভোলে-ব্যোম পুণ্যার্থীদের গাড়ি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই তরুণী সহ ১১ জন পুণ্যার্থী।

প্রাপ্ত খবরে প্রকাশ, ডিজেল চালিত এএস ১২ এসি ১৭০৩ নম্বরের একটি টেম্পোয় চড়ে আজ ভোররাতে নগাঁও জেলার জেলার অন্তর্গত আমলখির ডিজুবস্তি থেকে হাতিমূড়ায় যাচ্ছিলেন ১১ জন ভোলে-ব্যোম পুণ্যার্থীর এক দল। কিন্তু জখলবন্ধায় ৩৭ নম্বর জাতীয় সড়কে এএস ১২ সিসি ২০৪৩ নম্বরের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় উল্টে যায় যাত্ৰীবাহী টেম্পো। এতে দুই যুবতী সহ ১১ জন ভোলে-ব্যোম পুণ্যার্থী ঘায়েল হয়েছেন।

দুৰ্ঘটনায় আহত ১১ জনকে কলিয়াবর মহকুমা অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে সংকটজনক বলে পাঁচজনকে পাঠানো হয়েছে তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top