News Flash

  • Home
  • খেলা
  • মহারাষ্ট্রে জাতীয় ফিন সুইমিং ত্রিপুরা দল রওয়ানা আগামীকাল
Image

মহারাষ্ট্রে জাতীয় ফিন সুইমিং ত্রিপুরা দল রওয়ানা আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।।জাতীয় ফিন সুইমিং আসর হবে মহারাষ্ট্রের পুনে-‌তে। ৩-‌৯ সেপ্টেম্বর হবে আসর। তৃতীয় বর্ষ ওই আসর হবে সাবজুনিয়র, জুনিয়র, সিনিয়র এবং মাস্টার্স-‌ ওই ৪ বিভাগে। আসরে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দলের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয় ১৩ আগস্ট। ওই শিবির থেকে ১৫ সদস্যের ত্রিপুরা দল গঠন করা হয়। আসরে অংশ নিতে ২৯ মার্চ ট্রেণে রওয়ানা হবে ত্রিপুরা দল। ত্রিপুরা দলের কোচ কাম ম্যানেজার নির্বাচিত হয়েছেন অর্জুন দাস। আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন এফ ত্রিপুরা সংস্থার সভাপতি রণজিৎ চক্রবর্তী এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। তিনি আশা করেন আসরে ভালো ফলাফল করবে ত্রিপুরা। রাজ্যদল:‌ অমিত সূত্রধর, মেঘরাজ দত্ত, মৃগাঙ্গ দে, শায়ন দাস, সুমিত দেবনাথ, আরিয়ন দে, রোনেল চাকমা, অমিত বর্মন, আফতাব হুসেন, অরিন্দম সিনহা, শায়ন্তিকা দে, পূর্ণিমা দাস, সংহিতা ভৌমিক, মাস্টার্স গ্রুপ:‌সত্য সাহা এবং সঞ্জুর হুসেন। কোচ কাম ম্যানেজার:‌ অর্জুন দাস,মহিলা ম্যানেজার:‌ ঝুমা রায় দে, সেন্ট্রাল অফিসিয়াল:‌ রণজিৎ চক্রবর্তী। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top