News Flash

  • Home
  • দেশ
  • দক্ষ ও বিশ্বস্ত বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য ভারত গুরুত্বপূর্ণ স্থান দখল করে : প্রধানমন্ত্রী মোদী
Image

দক্ষ ও বিশ্বস্ত বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য ভারত গুরুত্বপূর্ণ স্থান দখল করে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): দক্ষ ও বিশ্বস্ত বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য ভারত গুরুত্বপূর্ণ স্থান দখল করে। রবিবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত বি-২০ বিজনেস সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কোভিড মহামারীর সময় বিশ্বের যখন ওষুধের প্রয়োজন হয়েছিল, তখন ভারত ‘বিশ্বের ফার্মেসি’ হিসাবে ১৫০টিরও বেশি দেশে জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করেছিল। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, এই মহামারী চলাকালীন ধ্বংস হয়ে যাওয়া পারস্পরিক বিশ্বাস গড়ে তোলার দিকে আমাদের মূলত মনোযোগ দিতে হবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, অবিশ্বাসের পরিবেশে যে দেশ বিশ্ববাসীর সামনে পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে বিশ্বাসের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, সেটি হচ্ছে ভারত।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “এ বার ভারতে উৎসবের মরসুম শুরু হয়েছে ২৩ আগস্ট থেকে। এই উদযাপন হল চাঁদে চন্দ্রযান-৩-এর অবতরণ। ভারতের চন্দ্র অভিযানের সাফল্যে ইসরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর সঙ্গে ভারতের শিল্পগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের উন্নয়নকে ত্বরান্বিত করতেই এই উদযাপন। এই উদযাপন উদ্ভাবন সম্পর্কে, এই উদযাপন মহাকাশ প্রযুক্তির সাহায্যে স্থায়িত্ব ও সমতা আনার বিষয়ে।” প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতে সবচেয়ে বেশি যুব প্রতিভা রয়েছে। ইন্ডাস্ট্রি ৪.০-এর সময়ে ভারত ডিজিটাল বিপ্লবের মুখ হয়ে উঠেছে…ব্যবসা সম্ভাবনাকে সমৃদ্ধিতে, বাধাকে সুযোগে এবং আকাঙ্ক্ষাকে সাফল্যে রূপান্তরিত করতে পারে ভারত। ছোট বা বড় যাই হোক না কেন, বৈশ্বিক বা স্থানীয় ব্যবসা সবার জন্য অগ্রগতি নিশ্চিত করতে পারে।” প্রসঙ্গত, ২০২৪ সালে জি-২০ সভাপতিত্বের জন্য ব্রাজিলের হাতে এদিন বি-২০ প্রেসিডেন্সি তুলে দিয়েছে ভারত।

Releated Posts

পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনেই লড়বে বিজেপি, সরকার গড়ার দাবি বিএল সন্তোষের

চণ্ডীগড়, ২৪ আগস্ট (আইএএনএস): আগামী বিধানসভা নির্বাচনে পঞ্জাবের ১১৭টি আসনেই বিজেপি প্রার্থী দেবে এবং জয়ী হয়ে রাজ্যে সরকার…

ByByNews Desk Aug 24, 2026

নিরাপত্তায় দ্রুত ফলের লক্ষ্যে বহু দফতরের সমন্বয়ে জোর দিলেন দিল্লির এলজি টি এস সান্ধু

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দ্রুত মাটিতে কার্যকর ফল নিশ্চিত করতে দিল্লি পুলিশ, ডিডিএ, দিল্লি…

ByByNews Desk Aug 24, 2026

অযোধ্যায় মাছের ভোজে তপ্ত রাজনীতি, যোগীকে রাইয়ের চ্যালেঞ্জ—‘প্রমাণ দিন’, পাল্টা বিজেপির তোপ

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): অযোধ্যায় মাছের ভোজ নিয়ে বিতর্কের জেরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন প্রদেশ…

ByByNews Desk Aug 24, 2026

সেতু থেকে পড়ল কানওয়ার যাত্রীবোঝাই ট্র্যাক্টর-ট্রলি, মধ্যপ্রদেশে আহত ২০

ধার (মধ্যপ্রদেশ), ২৪ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলায় কানওয়ার যাত্রীবোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলি সেতু থেকে পড়ে গিয়ে প্রায় ২০…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top