News Flash

  • Home
  • খেলা
  • চন্দ্র মেমোরিয়াল এ-ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড আজ জুয়েলসের মুখোমুখি
Image

চন্দ্র মেমোরিয়াল এ-ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড আজ জুয়েলসের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।।আগামীকাল অভিযান শুরু করছে ফরোয়ার্ড ক্লাব। প্রতিপক্ষ প্রথম ম্যাচে ত্রিবেণী সঙ্ঘের বিরুদ্ধে পরাজিত জুয়েলস অ্যাসোসিয়েশন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। শিল্ডের সেমিফাইনালে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর সমালোচনার মুখোমুখি হতে হয়েছিলো ফরোয়ার্ড ক্লাবের ফুটবলাররা। এতে গোটা দলই তেঁতে রয়েছে। আগামীকাল সব সমালোচনার জবাব মাঠেই দিনে চান রতন কিশোর জমাতিয়া-‌রা। আপাতত ক্লাব কর্তারা রয়েছেন ফুটবলারদের পাশে। গোটা দলকেই উদ্বুদ্ধ করার চেষ্টায় রয়েছেন ক্লাব কর্তারা। শনিবার দু-‌দলই অনুশীলন সেরে নেন। অনুশীলনে সুভাষ বসু-‌র ছেলেদের যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। লিগে ঘুরে দাড়াতে বদ্ধপরিকর ফরোয়ার্ডের সৈনিক-‌রা। কোচ সুভাষ বসু যথেষ্ট সিরিয়াস হলেও ওনার দিল খোলা হাসিতে স্পষ্ট, তিনি যেনও জয় দেখতে পাচ্ছেন। তবে সাংবাদিকদের সামনে নিজেকে গুটিয়ে রেখেছেন চিরাচরিত ভাবে। স্পষ্টভাবেই বলেন, “যে দলের ফুটবলাররা ৯০ মিনিট মাঠে দৌঁড়াতে পারবেন, দৌঁড়তে দৌঁড়তে ভাবতে পারবেন, আর মাঝমাঠ দখলে নিতে পারবে, সেই দলই বিজয় হাসি হাসবে। জুয়েলস প্রথম ম্যাচে হারলেও দলটি যথেষ্ট শক্তিশালী। আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে”। ম্যাচে জোড় লড়াই হওয়া নিয়ে আশাবাদী জুযেলস কোচ আবু তাহেরও। তিনি গোটা দলকে তাঁতিয়ে রাখার চেষ্টা করছেন। প্রথম ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ফরোয়ার্ডের বিরুদ্ধে ছেলেরা নিজেদের সেরা খেলাটা মাঠে উজার করে দেবেই বিশ্বাস করেন জুযেলস কোচ। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top