News Flash

  • Home
  • খেলা
  • এ-ডিভিশন লীগ ফুটবলে ঐতিহ্যবাহী বীরেন্দ্র‌ ক্লাব আজ ত্রিবেনীর মুখোমুখি
Image

এ-ডিভিশন লীগ ফুটবলে ঐতিহ্যবাহী বীরেন্দ্র‌ ক্লাব আজ ত্রিবেনীর মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।।জয়ের ধারা অব্যহত রাখতে আজ মাঠে নামবে ত্রিবেণী সঙ্ঘ। প্রতিপক্ষ বীরেন্দ্র ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। দু-‌দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। প্রথম ম্যাচে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জয় পাওয়ার পর শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছিলো রাজু লামা-‌র দল ত্রিবেণী। বৃহস্পতিবার রাতে এনিয়ে ক্লাব কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন কোচ। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় বীরেন্দ্র ম্যাচে দলে পরিবর্তন আনা হবে না। এখবর খোদ জানান ত্রিবেণী কোচ। এদিন অনুশীলন শেষে ত্রিবেণী কোচ বলেন,”যে শক্তি আছে তা নিয়েই লড়াই করবো। ছেলেরা যদি প্রথম ম্যাচের মতো নিজেদের মেলে ধরতে পারে তাহলে দ্বিতীয় ম্যাচ থেকেও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো। আশাকরি ছেলেরা হতাশ করবে না”। এদিকে মনিপুরের দুই ফুটবলার জুননজিৎ সিং এবং দিদর্শন সিং যোগ দেওয়ায় দলের শক্তি অনেকটাই বেড়েছে বলে মনে করছেন বীরেন্দ্র কোচ সুবোধ দেববর্মা। এদিন বিকেলে জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুল মাঠে হালকা অনুশীলন সেরে নেন বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। পরে কোচ সুবোধ টেলিফোনে বলেন,”ভূমিপুত্র-‌রা যে কোনও অংশে ভিনরাজ্যের ফুটবলারদের থেকে পিছিয়ে নেই তা আমরা আজ প্রমান করবোই। শিল্ডে এগিয়ে চলোর বিরুদ্ধে দুরন্ত লড়াই আমাদের মনোবল বাড়িয়েছে। আশাকরি সেই লড়াই আজও বজায় থাকবে। এবং আমার ছেলেরা রাজ্যের ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেবে”।‌‌ ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top