News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত সকালে বিশালগড় থেকে উদ্ধার দুটি মৃতদেহ
Image

সাত সকালে বিশালগড় থেকে উদ্ধার দুটি মৃতদেহ

আগরতলা, ২৪ আগস্ট: . বৃহস্পতিবার সাতসকালে বিশালগড় থানাধীন এলাকা থেকে উদ্ধার দু- দুটি মৃতদেহ। তার মধ্যে একটি খুনের ঘটনা বলে খবর। এদিন সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিশালগড় থানাধীন প্রভুরাম পুরস্থিত কেন্দ্রীয় সংশোধনাগার সংলগ্ন হরিশনগর চা বাগান এলাকা থেকে উদ্ধার হয় প্রথম মৃতদেহটি। জানা গেছে মৃতদেহটি ওই এলাকারই মুড়াবাড়ি এলাকার রাকেশ আচার্যের। পরিবার সূত্রে খবর, বুধবার বিকেলবেলা নিজ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তার আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে চা বাগানে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের স্ত্রীর অভিযোগ তাকে খুন করা হয়েছে।

দ্বিতীয় মৃতদেহটি উদ্ধার হয়েছে বিশালগড়ের  কদমতলী এলাকা থেকে। মৃত মহিলার নাম মায়ারানী দেবনাথ। তার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাই অসুস্থতায় জর্জরিত হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। দুটো ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কওরে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তদন্ত শুরু করেছেন। তবে রাকেশ আচার্যের মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি পরিবারের। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top