News Flash

  • Home
  • প্রধান খবর
  • চাঁদে হাঁটতে শুরু করল ভারত, ল্যান্ডার থেকে নেমে এল রোভার প্রজ্ঞান
Image

চাঁদে হাঁটতে শুরু করল ভারত, ল্যান্ডার থেকে নেমে এল রোভার প্রজ্ঞান

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): চাঁদের মাটি ইতিমধ্যেই ছুঁয়েছে ভারত। এবার চাঁদে হাঁটতেও শুরু করে দিল ভারত। বৃহস্পতিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পক্ষ থেকে টুইট (এক্স) করে জানানো হয়েছে, চন্দ্রযান-৩ রোভারটি ল্যান্ডার থেকে নেমে এসেছে এবং চাঁদে হাঁটতে শুরু করেছে ভারত।” ইনস্পেসের চেয়ারম্যান পবন কে গোয়েঙ্কা রোভারের ছবি টুইট করে জানান, “ল্যান্ডার থেকে বেরিয়ে আসা রোভারের প্রথম ছবি।”

বিক্রম যখন চাঁদে নেমেছিল, তখন সেখানে সবে ভোর হয়েছে। ভোরের আলো ফোটার কিছু পরেই বিক্রমের দরজা খুলে গিয়েছে। তার ভিতর থেকে বেরিয়ে এসেছে প্রজ্ঞান। আগামী ১৪ দিন রোভারটি চাঁদে কাজ করবে। এর শক্তির উৎস সূর্য। সোলার পাওয়ারেই গুটি গুটি পায়ে হাঁটাচলা করবে প্রজ্ঞান। চাঁদে সূর্য ডুবে গেলে প্রজ্ঞানেরও কাজ শেষ। কারণ, সূর্যের আলো না থাকলে তার কোনও শক্তি আর অবশিষ্ট থাকবে না।

প্রজ্ঞানের ছ’টি চাকা। এর গতি খুবই কম, সেকেন্ডে এক সেন্টিমিটার মাত্র। ছয় চাকায় ভর করে এই গতিতেই চাঁদের বুকে ঘুরে বেড়াবে প্রজ্ঞান। হিসাব মতো, চাঁদে এক দিন সম্পূর্ণ হতে পৃথিবীর হিসাবে সময় লাগে প্রায় ২৮ দিন। অর্থাৎ, চাঁদের এক বেলা পৃথিবীর ১৪ দিনের সমান। এই ১৪ দিনই চাঁদে কাজ করতে পারবে প্রজ্ঞান। সেই অনুযায়ী সমস্ত পরিকল্পনা করেছে ইসরো।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top