News Flash

  • Home
  • বিদেশ
  • ক্যালিফোর্নিয়ায় পানশালার সামনে বন্দুকবাজের হামলায় মৃত ৫, আহত আরও ৬ জন
Image

ক্যালিফোর্নিয়ায় পানশালার সামনে বন্দুকবাজের হামলায় মৃত ৫, আহত আরও ৬ জন

ক্যালিফোর্নিয়া, ২৪ আগস্ট (হি.স.) : আমেরিকায় ফের বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল । লিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বারের বাইরে এই গুলি চালনার ঘটনা এখনও অবধি ৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছেন আরও ৬ জন। মৃতদের মধ্যে রয়েছেন হামলাকারী বন্দুকবাজও। এই বন্দুকবাজের হামলায় একজন অবসর প্রাপ্ত ল এনফোর্সমেন্ট বিভাগের অফিসার আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যমে।

বারের বাইরে গুলি চলছে এই খবর পেয়ে সেখানে পৌঁছে যায় অরেঞ্জ কাউন্টি শেরিফের নিরাপত্তারক্ষীরা। সেখানে উপস্থিত সাধারণ মানুষকে নিরাপদ করতে আততায়ীকেও গুলি করে পুলিশ বাহিনীর সদস্যরা। সেই গুলিতেই বন্দুকবাজের মৃত্যু হয়েছে। তবে বন্দুকবাজের পরিচয়ের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি সে দেশের পুলিশ অফিসারের তরফে।

তবে এফবিআই এই ঘটনার তদন্ত শুরু করেছে জানানো হয়েছে। এই ঘটনা নিয়ে ক্যালিফোর্নিয়ার স্টেট সেনেটর বলেছেন, “এই খবরে আমি মর্মাহত। গত রাতে যে ভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে তা খুবই নিন্দনীয়। আমি ও আমার দল গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছি। পুলিশও তৎপরতার সঙ্গে কাজ করছে।”

Releated Posts

হিংসা ও মৃত্যুর ছায়ায় পিওজেকে নির্বাচন, পাকিস্তানের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তীব্র

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান ধাপে ধাপে বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, প্রাণহানি…

ByByNews Desk Jul 30, 2026

পিওকে নির্বাচনে হিংসা ও কারচুপির অভিযোগ, পাকিস্তান সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, ভোটে কারচুপির অভিযোগ এবং জোরপূর্বক নিখোঁজ…

ByByNews Desk Jul 30, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে: ভারতীয় হাইকমিশনার

ঢাকা, ৩০ জুলাই (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলেই দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে…

ByByNews Desk Jul 30, 2026

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top