ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।।
শক্তি বাড়ালো বীরেন্দ্র ক্লাব। আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে। ২৬ আগস্ট প্রথম ডিভিশন লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে বীরেন্দ্র ক্লাব খেলবে ত্রিবেণী সঙ্ঘের বিরুদ্ধে। ওই ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার মনিপুর থেকে আনা হলো ২ জন ফুটবলারকে। এদিন বিকেলের বিমানে শহরের আসেন উইং এর ফুটবলার দিদর্শন সিং এবং রক্ষণভাগের ফুটবলার জুননজিৎ সিং। ওই দুজন যোগ দেওয়ায় দলের শক্তি বাড়লো বলে জানান কোচ সুবোধ দেববর্মা। শিল্ডে স্থানীয় ফুটবলারদের নিয়ে এগিয়ে চলো-র বিরুদ্ধে দুরন্ত লড়াই ছুড়ে দিয়েছিলো সুবোধ দেববর্মা-র ছেলেরা। মূলত জম্পুইজলার ফুটবলারদের নিয়ে গড়া হয় ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের দল। এদিন বিকেলে যোগ দেওয়ায় আজ সকালে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন মনিপুরের দুই ফুটবলার।

লীগে নামার আগেমনিপুরের ফুটবলারনিয়ে শক্তি বাড়িয়ে নিল বীরেন্দ্র ক্লাব
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















