News Flash

  • Home
  • খেলা
  • জার্সি পেলো টাউনের ফুটবলাররা লীগে আজ লালবাহাদুরের মুখোমুখি
Image

জার্সি পেলো টাউনের ফুটবলাররা লীগে আজ লালবাহাদুরের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।।জয়-‌পরাজয় বড় কথা নয়। লক্ষ্য রাজ্যবাসীকে ভালো খেলা উপহার দেওয়া। তা মাথায় রেখেই শেষ মুহূর্তে লড়াকু দল গড়লো ১৭ বারের সেরা দল টাউন ক্লাব। বৃহস্পতিবার লিগ অভিযান শুরু করছে টাউন। প্রথম প্রতিপক্ষ লালবাহাদুর ব্যায়ামাগার। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন লিগ ফুটবলে। প্রায় ৬ লাখ টাকা বাজেটে ভিনরাজ্যের ৯ ফুটবলার সহ স্থানীয়দের নিয়ে দল গড়লো ময়দানের ঐতিহ্যবাহী ওই ক্লাবটি। মরশুমে টাউন ক্লাবকে নেতৃত্ব দেবেন জয় পাল। ডেপুটি হিসাবে থাকবেন সুবীর মন্ডল। বুধবার স্থানীয় একটি রেস্তোরায় সাংবাদিক সম্মলেন একথা জানান ক্লাব সভাপতি রতন সাহা। আসরে টাউন ক্লাবের কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার রূপক মজুমদার। এবছর ক্লাবের জার্সি স্পনসর করেছে এম এল প্রাজা এবং এন টি সি সি-‌র কর্মধার বাদল সূত্রধর। ক্লাবের ফুটবলারদের শারীরিকভাবে সক্ষম করে তুলতে বড় ভূমিকা নিয়েছেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা, জানান ক্লাব সচিব রূপক সাহা। মাত্র ৫ দিনের অনুশীলন। ফলে দলের মধ্যে কিছুটা বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে মনে করছেন কোচ রূপক। তবে তিনি আপ্রাণ চেষ্টা করছেন গোটা দলকে এক সুতোয় বাঁধতে। এবং ফুটবলারদের থেকে সেরা খেলাটা বের করে আনতে। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল সংস্থার যুগ্ম সচিব তপন সাহা এবং সুব্রত দত্ত। টাউন দলের ফুটবলাররা হলেন:‌ আকাশ ভগত, অমল বোরো, জয় দাস, জয় পাল (অধিনায়ক‌),রাহুল দাস, সলমন সর্দার, সৌরভ শীল, সুবীর মন্ডল (‌সহ অধিনায়ক),সুজিৎ সরণ, তুহিন দাস, রাজীব সিনহা, প্রণব সরকার, সঞ্জীব শীল, মনি ত্রিপুরা, ভি এল্টন ডার্লং, লাললন পুইয়া এবং মণীর হুসেন। কোচ :‌ রূপক মজুমদার, ম্যানেজার;‌ সুজিৎ শুক্ল দাস। ‌‌

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top