News Flash

  • Home
  • দিনের খবর
  • চন্দ্রযান-৩ নিয়ে রাজনীতি হওয়া উচিত নয় : সঞ্জয় রাউত
Image

চন্দ্রযান-৩ নিয়ে রাজনীতি হওয়া উচিত নয় : সঞ্জয় রাউত

মুম্বই, ২২ আগস্ট (হি.স.): ভারতের স্বপ্নের চন্দ্রযান-৩ চাঁদে পা রাখার অপেক্ষায়। এই চন্দ্রযান-৩ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানালেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত। মঙ্গলবার সঞ্জয় রাউত বলেছেন, “চন্দ্রযান-৩ দেশের জন্য খুব বড় বিষয়। এটি নিয়ে রাজনীতি করা উচিত নয়। বছরের পর বছর ধরে আমাদের বিজ্ঞানীরা এই প্রকল্পে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। তাঁরা সমস্ত প্রশংসার দাবিদার… কংগ্রেস অথবা\ বিজেপি সরকার হোক, আমাদের দায়িত্ব বিজ্ঞানীদের সমর্থন করা।”

এদিকে, চন্দ্রযান-৩ এর সাফল্য কামনায় মঙ্গলবার দেশের রাজ্যে মানুষজন হবন ও পূজার্চনা করেছেন। চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণের জন্য প্রয়াগরাজের শ্রী মঠ বাঘামবাড়ি গাদ্দিতে হবন করা হয়। বারাণসীর কামাখ্যা মন্দিরেও হবন-এর আয়োজন করা হয়। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, “আমি দেশের নাগরিকদের এবং চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে।”

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top