News Flash

  • Home
  • দিনের খবর
  • কিছু মানুষ সংবিধান পরিবর্তন করার চেষ্টা করছে, কিন্তু তা কখনই হবে না : খাড়গে
Image

কিছু মানুষ সংবিধান পরিবর্তন করার চেষ্টা করছে, কিন্তু তা কখনই হবে না : খাড়গে

সাগর, ২২ আগস্ট (হি.স.): নাম না করেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার মধ্যপ্রদেশের সাগরে এক জনসভায় তিনি বলেছেন, কিছু মানুষ সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে, কিন্তু তা হতে পারে না। এটা রক্ষা করার জন্য ১৪০ কোটি মানুষ বেঁচে আছে।”

মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকারের সমালোচনা করেন খাড়গে বলেছেন, “এটি একটি অবৈধ সরকার। ওরা (বিজেপি) আমাদের বিধায়কদের চুরি করেছে। অন্যদিকে, তারা বলে যে তারা নিজেদের নীতিতে সরকার গঠন করেছে…তারা সবসময় প্রশ্ন করে যে ৭০ বছরে কংগ্রেস কী করেছে। আমরা সংবিধান রক্ষা করেছি, সেজন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ইডি-র ভয় দেখিয়ে আপনি আপনার সরকার তৈরি করেছেন। একই রকম ঘটনা ঘটেছে কর্ণাটক ও মণিপুরে।”
মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকরা ঋণমুক্ত হবে। এলপিজি ৫০০ টাকায় পাওয়া যাবে। মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন। সরকারি কর্মীদের জন্য পুরনো পেনশন প্রকল্প। ১০০ ইউনিট পর্যন্ত বিনামুল্যে বিদ্যুৎ। আমরা রাজ্যেও জাতিশুমারি করব। এখন আমাদের ওয়ার্কিং কমিটিতে ৬ জন অনগ্রসর শ্রেণীর লোক আছে…”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top