News Flash

  • Home
  • খেলা
  • কাস্টমসকে হারিয়ে কলকাতা ফুটবল লিগে শীর্ষ স্থান ধরে রাখল ইস্টবেঙ্গল
Image

কাস্টমসকে হারিয়ে কলকাতা ফুটবল লিগে শীর্ষ স্থান ধরে রাখল ইস্টবেঙ্গল

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): শেষ মুহূর্তের গোলে জয় ইস্টবেঙ্গলের। মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে ১–০ গোলে কাস্টমসকে হারাল ইস্টবেঙ্গল। ম্যাচের শেষ দিকে একমাত্র গোলটি করেন মহীতোষ রায়। একাধিক সুযোগ তৈরি হলেও প্রতিপক্ষ রক্ষণে গিয়ে আটকে যাচ্ছিল লাল-হলুদ। কাস্টমসকে হারিয়ে লিগে শীর্ষেই থাকল লাল-হলুদ ।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ইস্টবেঙ্গল। কাস্টমসের বক্সে বেশ কয়েক বার ঢুকে পড়েন ফুটবলারেরা। কিন্তু গোল হয়নি। ২০ মিনিটের পরে কাস্টমসের সুরজিৎ হাঁসদা ইস্টবেঙ্গলের রক্ষণকে চাপে ফেলতে রাখেন। ৩৬ মিনিটের মাথায় ভাগ্যের জোরে বেঁচে যায় লাল-হলুদ। কাস্টমসের ফুটবলারের শট বারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে কোনও গোল আসেনি।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের উপর চাপ বাড়াতে থাকে কাস্টমস। ৬২ মিনিটের মাথায় সহজ সুযোগ পান কাস্টমসের বিষ্ণু। তাঁর শট ভাল বাঁচান লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্র। ম্যাচের ৭১ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাস্টমসের বিশ্বজিৎ হেমব্রম। ১০ জন হয়ে যায় তারা।

প্রতিপক্ষ ১০ জন হয়ে যাওয়ায় আক্রমণের চাপ বাড়ায় ইস্টবেঙ্গল। তার ফলও পায় তারা। ৮৭ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন পরিবর্ত হিসাবে নামা মাহিতোষ। শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল কাস্টমস। সংযুক্তি সময়ে গোল লাইন সেভ করে ইস্টবেঙ্গল। বাকি সময়ে আর গোল করতে পারেনি কাস্টমস। ১-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে ইস্টবেঙ্গল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top