News Flash

  • Home
  • খেলা
  • জুয়েলস-ত্রীবেণীর ম্যাচ দিয়ে আজ থেকে চন্দ্র মেমোরিয়াল ঘরোয়া এ-ডিভিশন ফুটবল
Image

জুয়েলস-ত্রীবেণীর ম্যাচ দিয়ে আজ থেকে চন্দ্র মেমোরিয়াল ঘরোয়া এ-ডিভিশন ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকেই শুরু হচ্ছে টিএফএ আয়োজিত প্রথম ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। জুয়েলস এসোসিয়েশন ও ত্রিবেণী সংঘের ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে চন্দ্র মেমোরিয়াল ঘরোয়া প্রথম ডিভিশন ক্লাব ফুটবল। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ফুটবলে কিক্ অফ করবেন প্রাক্তন ফুটবলার তথা কোচ সুজিত ঘোষ। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় উদ্বোধনী ম্যাচ। তবে এর আগে হবে আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী সহ উপস্থিত অতিথি বৃন্দ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুদলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবেন। ইতোমধ্যে লীগ কমিটির সেক্রেটারি তথা টিএফএ-র জয়েন্ট সেক্রেটারি তপন সাহা আংশিক ক্রীড়া সূচি ঘোষণা করেছেন। ৩১ আগস্ট পর্যন্ত ঘোষিত ক্রীড়া সূচি অনুযায়ী ৯ দিনে ৯ টি ম্যাচ রাখা হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে ম্যাচ শুরু হবে। আংশিক সূচি অনুযায়ী ২৩ আগস্ট জুয়েলস এসোসিয়েশন ও ত্রিবেণী সংঘ। ২৪ আগস্ট লাল বাহাদুর ব্যায়ামাগার ও টাউন ক্লাব। ২৫ আগস্ট ও ফ্রেন্ডস ইউনিয়ন ও রামকৃষ্ণ ক্লাব। ২৬ আগস্ট ত্রিবেণী সংঘ ও বীরেন্দ্র ক্লাব। ২৭ আগস্ট ফরওয়ার্ড ক্লাব ও জুয়েলস এসোসিয়েশন। ২৮ আগস্ট টাউন ক্লাব ও ফ্রেন্ডস ইউনিয়ন। ২৯ আগস্ট এগিয়ে চলো সংঘ ও ত্রিবেণী সংঘ। ৩০ আগস্ট লাল বাহাদুর ব্যায়ামাগার ও বীরেন্দ্র ক্লাব। ৩১ আগস্ট জুয়েলস অ্যাসোসিয়েশন ও রামকৃষ্ণ ক্লাব।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top