News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি -কে ভোট না দেওয়ায় রাস্তা সংস্কার হচ্ছে নাগ্রামবাসীর
Image

বিজেপি -কে ভোট না দেওয়ায় রাস্তা সংস্কার হচ্ছে নাগ্রামবাসীর

আগরতলা, ১৯ আগস্ট।। বিজেপি -কে ভোট না দেওয়ায় রাস্তা সংস্কার হচ্ছে না গ্রামবাসীর।  এমনই অভিযোগ গ্রামবাসীর তরফে। শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কারের উদ্যোগ নিল কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ি পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকার মানুষ। তাদের অভিযোগ এলাকার সুশাসন জামানার গ্রাম প্রধান হানিফ উদ্দিন তাদের জানিয়ে দিয়েছে রাস্তা সংস্কার করা হবে না। কারণ তারা বিজেপিকে ভোট দেয়নি। এলাকায় প্রায় ১০০০ পরিবারের বসবাস। দীর্ঘ পাঁচ বছর ধরে লাগাতার দাবি জানিয়ে কোন সুরাহা না হওয়ায় শনিবার সকাল থেকে নিজেরাই কাজে হাত লাগিয়েছে। গ্রামবাসী নিজেদের মধ্য থেকে চাঁদা সংগ্রহ করে ১২০ ফুট রাস্তাটির জন্য ইট বালি চিপস নিয়ে এসে কাজে হাত লাগিয়েছে। গ্রাম প্রধানের এহেন ভূমিকায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। দীর্ঘদিন ধরে তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। কারণ একজন জনপ্রতিনিধি জনগণের দায়িত্ব নিয়ে কাজ করেন। কিন্তু সুশাসন জামানায় নির্দিষ্ট রঙের না হলে গ্রামের রাস্তা পর্যন্ত তৈরি হয় না। এটাই প্রমাণিত করেছে এলাকার গ্রাম প্রধান।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top