News Flash

Image

করিমগঞ্জের পাথারকান্দিতে গণেশ পুজোর ব্যাপক প্রস্তুতি

পাথারকান্দি (অসম), ১৯ আগস্ট (হি.স.) : মাসখানেক পর গোটা দেশের সঙ্গে তাল মি‌লি‌য়ে এবার করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দিতে উদযাপিত হচ্ছে সি‌দ্ধিদাতা গণেশ পু‌জো। এ‌তে গত কয়‌দিন ধ‌রে গণপতি বাপ্পার পুজোকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো পাথারকান্দি রবীন্দ্রভবনের খোলা মাঠে বৃহৎ বাজেটের এই পুজোর আয়োজন করেছে ওমকার গ্রুপ। এনিয়ে সম্প্রতি আয়োজক গ্রুপের পক্ষ থেকে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সভাপতি, থানার ওসি সমরজিৎ বসুমতারি, শশীবাবু সিনহা ও সঞ্জীব দেবনাথকে উপ-সভাপতি হিসেবে মনোনীত করে ওমকার গ্রুপ পুজোর যাবতীয় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। একইভাবে রুবেল পাল সাধারণ সম্পাদক ও অয়ন দে, ঋতুরাজ দাস, গৌরব পাল, নয়ন দে, বাবু দে, আদিত্য গুপ্ত, সূর্য ভৌমিক,জয়দীপ পালকে সহ-সম্পাদক ছাড়াও অভিজিৎ দাস কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন।

স্থানীয় মৃৎশিল্পী কালা আচার্যের শৈল্পিক ছোঁয়ায় গণপতি বাপ্পার বিশাল প্রতিমা নির্মাণের কাজও চলছে জোরকদমে। পুজোর দিন রকমারি আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলা হবে পুজো মণ্ডপ।নির্ধা‌রিত নি‌র্ঘিণ্ট হিসা‌বে ১৮ সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে প্রতিমা আনয়নের মধ্য দিয়ে শুভারম্ভ হবে গণপতি পুজোর।

এদিন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় বিধায়ক তথা পুজো পরিচালন কমিটির সভাপতি কৃষ্ণেন্দু পাল। এ প্রসঙ্গে শ‌নিবার কথা বলতে গিয়ে আয়োজক পুজো কমিটির সাধারণ সম্পাদক রুবেল পাল বলেন, প্রায় তিন লক্ষাধিক টাকা বাজেটের উপর ভিত্তি করে এই পুজোর আয়োজন করা হ‌চ্ছে। দর্শনার্থী‌দের ভিড় এড়াতে নিয়োগ করা হবে স্বেচ্ছাসেবক বাহিনীও। গত দু-বছর ভয়াবহ করোনা আবহে বাঙালির বড় আকারের পুজোর জৌলুস প্রায় হারিয়ে যেতে বসেছিল। কিন্তু এবার প্রথমবারের মতো পাথারকান্দিতে বিগ বাজেটের এই গণেশ পুজোর আয়োজন হারানো সেই জৌলুসকে কিছুটা হলেও ফিরিয়ে আনবে বলে আশাবাদী তাঁরা।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top